রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭

এক যুগে ডলারের বিপরীতে সর্বনিম্নে ইউরো

এক যুগে ডলারের বিপরীতে সর্বনিম্নে ইউরো

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গ্রিসের ঋণ সংকট আবার মাথাচাড়া দিতে উঠতে পারে, এমন আশঙ্কায় ২০০৭ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর প্রথমবারের মতো পাউন্ডের মান ইউরোর বিপরীতে ১ দশমিক ৪৯ ইউরোর উপরে দাঁড়িয়েছে। অন্যদিকে ডলারের বিপরীতে ইউরোর মান দাঁড়িয়েছে ১২ বছরে সর্বনিম্নে। গ্রিসের সংকট নিয়ে সর্তকতা, চীনের প্রবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আর্থিক বাজারে দোদুল্যমান অবস্থা চলছে।

এ অবস্থায় ইউরোর নতুন দুর্বলতা পরিস্থিতিকে আরো সঙ্গিন করে তুলবে। শক্তিশালী ডলারের কারণে এরই মধ্যে মেক্সিকোসহ বিভিন্ন উদীয়মান অর্থনীতি নতুন এক চাপের সম্মুখীন হয়েছে। সর্বনিম্ন মানে নামার রেকর্ড করেছে মেক্সিকোর মুদ্রা পেসো, রেকর্ড সর্বনিম্ন মানের কাছাকাছি রয়েছে তুরস্কের লিরা। অন্যদিকে ব্রাজিলের রিয়ালের মানের আরো পতন হয়েছে।

তবে ইউরোর পতন আর কারো জন্য না হোক, ছুটির দিনে ভ্রমণে বের হওয়া ব্রিটিশ নাগরিকদের জন্য দারুণ সুখবর বটে। ইউরোপ ভ্রমণ এখন তাদের কাছে আগের চেয়ে অনেক বেশি সস্তা। গত বছর ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) তাদের নিজস্ব কোয়ান্টিটেটিভ ইজিং কর্মসূচি চালু করার ঘোষণা দেয়। এ ঘোষণার পর থেকে ইউরোর মানপতন অব্যাহত রয়েছে।

২০১৫ সাল শুরুর পর থেকে ডলারের বিপরীতে ইউরো মান হারিয়েছে ১১ শতাংশের বেশি। গত মঙ্গলবার ডলারের বিপরীতে মুদ্রাটির মান ১ শতাংশ নেমে লেনদেন হয়েছে ১ দশমিক শূন্য ৭ ডলারে। ইউরোর মানপতন ইউরো অঞ্চল থেকে রফতানি আরো সস্তা করবে।

অন্যদিকে স্পেন, ইতালি, ফ্রান্সসহ একক মুদ্রা ইউরো চালু থাকা দেশগুলোয় ভ্রমণে আশা বিদেশী পর্যটকরা তাদের পাউন্ড আর ডলারের বিনিময়ে আরো বেশি ইউরো পাবে। স্টার্লিং ও ডলারের বাড়তে থাকা মান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে আমাদানি খরচ কমাবে এবং মূল্যসংকোচনের চাপ বাড়াবে। অন্যদিকে তেলের কমতে থাকা দামের কারণে এরই মধ্যে মূল্যস্ফীতির নাটকীয় পতন হয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম মঙ্গলবার ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৫৭ ডলারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025