মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২

বৃটিশ পার্লামেন্টে মহাত্মা গান্ধী

বৃটিশ পার্লামেন্টে মহাত্মা গান্ধী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটিশ পার্লামেন্ট স্কয়ারে ভারতীয় অহিংস আন্দোলনের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করা হয়েছে। শনিবার ব্রোঞ্জের তৈরি ৯ ফুট উচ্চতার মূর্তিটি যৌথভাবে উন্মোচন করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ভারতীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। খবর রয়টার্স ও পিটিআইয়ের।

১৯৩১ সালে লন্ডনের ১০ নং ডাউনিং স্ট্রিটে সফর করেন মহাত্মা গান্ধী। ওই সফরে রাজা পঞ্চম জর্জের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তার এ সফরের প্রতি শ্রদ্ধা রেখে মূর্তিটি নির্মাণ করেছেন ব্রিটিশ স্থপতি ফিলিপ জ্যাকসন। গান্ধীর মূর্তিটি ভারতের সঙ্গে যুক্তরাজ্যের বিশেষ বন্ধুত্বের নিদর্শন বলে উল্লেখ করেছেন ক্যামেরন। মূর্তিটি বিশ্ব রাজনীতির ইতিহাসে প্রভাবশালী ব্যক্তিত্ব মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় চলচ্চিত্র কিংবদন্তি অমিতাভ বচ্চন ও মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধী। ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর মূর্তি ছাড়াও দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার মূর্তি রয়েছে। রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মূর্তিও। ভারতবর্ষে বৃটিশবিরোধী অহিংস আন্দোলনের প্রবক্তা মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির হিসেবে উল্লেখ করেছিলেন চার্চিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026