রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০

কাতারে বাংলাদেশি যুবক খুন

কাতারে বাংলাদেশি যুবক খুন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কাতারের আল খোর এলাকায় দুই বন্ধুর হাতে সোহেল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবক খুন হয়েছেন। ঘাতক দুই বন্ধুর নাম এমদাদ হোসেন ও লিটন। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। নিহত সোহেলের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার শশিয়া গ্রামে। তার বাবার নাম আবদুল হাকিম। নিহত সোহেলের লাশ কাতারের হামাদ হাসপাতালের মর্গে রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১০ মার্চ সকালে সোহেলকে দুই বন্ধু নিয়ে যায় কাতারের দূরের এক এলাকা আল খোরে। সেখানে একটি বাসায় নিয়ে তাকে খুন করা হয়। ৩ লাখ টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে তিন বন্ধুর মধ্যে বিরোধ চলে আসছিল বলে জানা গেছে।

তারই জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোহেলকে খুন করা হয়। পরে পুলিশের হাতে গ্রেপ্তার হয় ঘাতক এমদাদ ও লিটন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা কাতার পুলিশের কাস্টডিতে রয়েছে। গ্রেপ্তার এমদাদ ও লিটনের বাড়ি ঢাকার দোহারে বলে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025