সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫

ভেঙে গেছে ফারাক্কা বাঁধের গেট

ভেঙে গেছে ফারাক্কা বাঁধের গেট

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের ফারাক্কায় গঙ্গার ওপর তৈরি বাঁধের স্লুইসগেটগুলো পুরনো হওয়ায় মাঝে মাঝেই বিপর্যয় ঘটছে। রোববার ফারাক্কা বাঁধের ৪৯ নং স্লুইসগেটটি পানির চাপে ভেঙে গেছে। সেই ভাঙা গেট দিয়ে প্রবল বেগে পানি বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে।

বাংলাদেশে প্রবেশমুখের অদূরে গঙ্গা নদীর ওপরে নির্মিত এই বাঁধে মোট ১০৯টি স্লুইসগেট রয়েছে। এই গেটগুলো ফারাক্কা চুক্তি মোতাবেক পানি ছাড়া ও আটকে রাখার কাজ করে। এর আগে ২০১২ সালেও বাঁধের ১৩ ও ১৬ নম্বর গেট ভেঙে গিয়েছিল। এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বাংলাদেশকে অতিরিক্ত পানি দেয়া হচ্ছে। তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে দ্রুত বাঁধ সারানোর দাবি জানিয়েছিলেন।

এরপরেই ভারতের তৎকালীন পানিসম্পদ মন্ত্রী পবন কুমার বনশাল ফারাক্কা বাঁধ পরিদর্শন করে জানিয়েছিলেন, ফারাক্কা বাঁধের স্লুইসগেটগুলো পুরনো হয়ে গেছে। এগুলো সারানো হবে। এজন্য পাঁচ বছরের সময়সীমাও তিনি ধার্য করেছিলেন। এবার ফের একটি গেট ভেঙে পানি বেরিয়ে যাওয়ায় কলকাতা বন্দর পানি সঙ্কটে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026