শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫২

পাসপোর্ট না থাকায় বউকে স্যুটকেসে

পাসপোর্ট না থাকায় বউকে স্যুটকেসে

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বউকে স্যুটকেসে করে এনে সীমান্ত নিরাপত্তা ভাঙার অভিযোগে আটক ওই দম্পতিকে বেলারুশে ফেরত পাঠানো হচ্ছে। ছবি: এএফপিফ্রান্সের এক ব্যক্তি রাশিয়ায় বিয়ে করেছেন। এবার বউকে নিয়ে দেশে ফেরার পালা। কিন্তু বাদ সেধেছে বউয়ের পাসপোর্ট। ফ্রান্স ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ হলেও রাশিয়া নয়। তাই বউকে নিয়ে দেশে ফেরার অভিনব এক বুদ্ধি আঁটেন তিনি। বড় একটা স্যুটকেসে বউকে ভরে রওনা হলেন। কপাল মন্দ। পোল্যান্ডের সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়লেন এই দম্পতি।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, বেলারুশ সীমান্তবর্তী পোল্যান্ডের তেরেসপোল শহরের রেলস্টেশন থেকে ৬০ বছরের ওই ব্যক্তিকে গত শুক্রবার আটক করা হয়।

সীমান্তরক্ষীদের মুখপাত্র দারিউসজ সিইনিককি জানান, বিশালাকৃতির লাগেজটি দেখে কর্তব্যরত কর্মকর্তাদের সন্দেহ হয়। এরপর স্যুটকেস খুলে তো কর্মকর্তারা হতবাক। ভেতর থেকে বেরিয়ে এলেন ওই ব্যক্তির ৩০ বছর বয়সী রাশিয়ান স্ত্রী।

ওই মুখপাত্র জানান, ওই নারী বেঁচে আছেন এবং সুস্থ আছেন। তাঁর কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি। ওই দম্পতি ফ্রান্সের উদ্দেশে রাশিয়ার রাজধানী মস্কো থেকে ট্রেনে করে রওনা হন। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের মুক্তি দিয়ে বেলারুশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ফ্রান্সের ওই ব্যক্তি তাঁর পাশে বসিয়ে স্ত্রীকে আনতে পারতেন। কারণ ইইউভুক্ত দেশের নাগরিকেরা ইইউবহির্ভূত দেশের স্বামী বা স্ত্রীকে নিয়ে বিনা পাসপোর্টেই ইইউভুক্ত দেশগুলোতে আনতে পারেন। এ জন্য তাঁদের বৈবাহিক সম্পর্কের প্রমাণ দিতে হতো। অথচ সেটা তাঁরা না করে সীমান্ত নিরাপত্তা ভাঙতে চেয়েছেন। এ কারণে তাঁদের তিন বছরের কারাদণ্ড হতে পারে।

দারিউসজ বলেন, জীবনে প্রথম এমন কাউকে ভ্রমণ করতে দেখলাম। ওই নারী মানব পাচারের শিকার হতেও পারতেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026