শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪২

অফিসের কম্পিউটারে পর্নো ছবি বৃটেনে ৩ বিচারক বরখাস্ত

অফিসের কম্পিউটারে পর্নো ছবি বৃটেনে ৩ বিচারক বরখাস্ত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কর্মক্ষেত্রে পর্নো ছবি দেখার অপরাধে বৃটেনে তিনজন বিচারপতিকে বরখাস্ত করা হয়েছে। অন্য এক বিচারপতি আগেভাগেই পদত্যাগ করেছেন। এ ঘটনায় তোলপাড় চলছে বৃটেনে। সম্প্রতি সেখানকার জুডিশিয়াল কনডাক্ট ইনভেস্টিগেশন্স অফিস দেখতে পায় যে, ওই চার বিচারপতির আইটি একাউন্ট অগ্রহণযোগ্য মাত্রায় অপব্যবহার হয়েছে।

তারা এ বিষয়ে তদন্ত করে মন্তব্য করে যে, বিচার বিভাগের পদ ধারণ করে কর্মক্ষেত্রে সরকারি কম্পিউটারে পর্নো ছবি দেখা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ওই তিন বিচারক হলেন ডিস্ট্রিক্ট জজ তিমোথি বোয়েলস, অভিবাসনবিষয়ক বিচারপতি ওয়ারেন গ্রান্ট ও ডেপুটি ডিস্ট্রিক্ট জজ পিটার বুলোক। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

তবে তারা যেসব পর্নো ছবি দেখেছেন তাতে কোন শিশু বা অপ্রাপ্ত বয়স্কদের ছবি ছিল না বলে এতে সন্তোষ প্রকাশ করেছেন লর্ড চ্যান্সেলর আইনমন্ত্রী ক্রিস গ্রেলিং ও লর্ড চিফ জাজ থমাস। তারা বলেছেন, শিশুদের ছবি না থাকলেও ওই বিচারকরা কর্মক্ষেত্রে নিয়ম ভঙ্গ করেছেন। অন্যদিকে একই রকম অভিযোগে আগেভাগেই পদত্যাগ করেছেন আরেক বিচারপতি অ্যান্ড্রু মাও।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026