শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৫

সিলেট নগরীর খাসদবীরে প্রবাসীর বাসায় চুরি

সিলেট নগরীর খাসদবীরে প্রবাসীর বাসায় চুরি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট নগরীর খাসদবীরে গ্রীস প্রবাসী ফখরুল ইসলামের বাসায় সন্ধ্যারাতে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় খাসদবীর দারুস সালাম রোডের সৈয়দা মইনুদ্দিন স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে।

চোরদল স্টিল আলমিরা ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

জানা গেছে, প্রবাসী ফখরুল ইসলামের স্ত্রী শিপা ইসলাম শুক্রবার সন্ধ্যায় তার পিত্রালয়ে বেড়াতে যান। এ সময় বাসায় কেউ ছিলো না। চোরদল বাসার গ্রিলের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আলমিরা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। রাতে বাসায় ফিরে শিপা ইসলাম চুরির বিষয়টি জানতে পেরে বিমানবন্দর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026