বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২

আসছে পানির বিকল্প পানি

আসছে পানির বিকল্প পানি

নিউজ ডেস্ক: আমরা সাধারণত গরম কালে রাস্তায় বেরিয়ে জল পিপাসা মেটাতে জলের বোতল সাথে রাখি৷ সেখান থেকে প্রয়োজন মতো পানি খেয়ে পিপাসা মিটিয়ে নিই। কিন্তু বিজ্ঞানের কল্যানে ভবিষ্যতে রাস্তায় বেরিয়ে পানি খাওয়ার জন্য বোতল সাথে নেওয়ার দরকার হবে না! বিজ্ঞানের কল্যাণে এমনই হতে যাচ্ছে৷

বোতলের বদলে আগামী দিনে আসছে গোলাকার স্বচ্ছ মাধ্যম৷ লন্ডনের স্কিপিং রক ল্যাবের উন্মোচন হলো এমনই এক গোলকের৷ এক প্রকারের জেল থেকে তৈরি এই জলীয় গোলক৷ গরমের সময় পিপাসা মেটানোর জন্য এই ছোট্ট গোলকটি মুখে দিলেই তা মেটাবে আপনার পিপাসাকে৷ এই গোলকের নাম দেওয়া হয়েছে Ooho!

পানিকে প্লাস্টিক পলিউশনের হাত থেকে রক্ষা করতেই এমন গোলকের আবিষ্কার করা হয়েছে বলে দাবি করা হয়েছে৷ তবে এই জলীয় গোলকে এখনই বাজারে আনা হচ্ছে না৷ চলতি বছরের শেষের দিকে এটি বাজারজাত করা হতে পারে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026