বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১০

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: অবৈধ মেশিনারী জব্দ

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: অবৈধ মেশিনারী জব্দ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে টাস্কফোর্স অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ২টি শ্যালো ও ৪টি বোমা মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার সকালে জাফলংয়ের নয়াবস্তি, কান্দিবস্তি, বল্লাঘাট ও মন্দিরের জুম এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসালাম এর নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্সের অভিযান চলাকালে এগুলো ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান, তামাবিল সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার হাবিলদার নুরু মিয়া, সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার হাবিলদার ওসমান গণি প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026