শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন আয়োজনে বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সে দেশের পার্লামেন্ট। যুক্তরাজ্য পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য পার্লামেন্ট। এতে বলা হয়, বাংলাদেশে বিএনপি নেতা ইলিয়াস আলীসহ আরও অনেক গুমের ঘটনা রয়েছে। বিবৃতিতে বাংলাদেশে মুক্ত ও অবাধ গণতান্ত্রিক পরিসরের অভাবের কথা উল্লেখ করা হয়।