বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিলেট শহীদ মিনারে মানুষের ঢল

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিলেট শহীদ মিনারে মানুষের ঢল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনের লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছিল মানুষের ঢল। সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারের বেদী ঢেকে যায় ফুলে ফুলে। শহীদ মিনারে আসা লোকজনের মুখে ছিল যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।

এরপর একে একে পুষ্পস্তবক অর্পন করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট নেতৃবৃন্দ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেটের জেলা প্রশাসক, সিলেট জেলা পরিষদ প্রশাসক, জেলা পুলিশ সুপার, ভিসি মেট্রোপলিটন ইউনিভার্সিটি, চেয়ারম্যান সিলেট শিক্ষা বোর্ড, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, আনসার ভিডিপি, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ নেতৃবৃন্দ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ নেতৃবৃন্দ, সিলেট প্রেসক্লাব।

ক্রমান্বয়ে পুষ্পস্তবক অর্পন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, জেলা ও মহানগর জাতীয় পার্টি, জেলা ও মহানগর জাসদ, বাসদ, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, ওয়ার্কার্স পার্টি জেলা শাখা, সদর আওয়ামী লীগ, জেলা ও মহানগর ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, দৈনিক সিলেটের ডাক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, জেলা আইনজীবী সমিতি, জেলা কর আইনজীবী সমিতি, আওয়ামী আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, দৈনিক সবুজ সিলেট, ইমজা, টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন, টিভি ক্যামেরাম্যান জার্নালিস্ট এসোসিয়েশন, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ সিলেট জেলা শাখা, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা ও মহানগর, সিলেট স্টেশন ক্লাব, যুবলীগ জেলা ও মহানগর, তাঁতীলীগ জেলা ও মহানগর, নিসচা, ছাত্রফ্রন্ট, শ্রমিক ফ্রন্ট, জেলা ও মহানগর শ্রমিক দল, হোটেল শ্রমিক দল, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, জেলা ট্রাক মালিক সমিতি, জেএসডি সিলেট জেলা মহিলা শাখা, চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি, যুব জাকের পার্টি, দর্জি লীগ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, লিডিং ইউনিভার্সিটি কালচারাল পরিষদ, ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলা ও মহানগর, রংপুর বিভাগীয় সমিতি, সিলেট সরকারী তিববীয়া কলেজ, কবি দিলওয়ার পরিষদ, চাতলীবন্দ সোনালী সমাজকল্যাণ সমিতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেট কল্যাণ সংস্থা, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সিলেট, চিরন্তন, সিলেট কমার্শিয়াল আর্টিষ্ট এসোসিয়েশন, মধ্যনগর ছাত্রকল্যাণ পরিষদ, চট্টগ্রাম সমিতি সিলেট, বংশিকুন্ডা ছাত্রকল্যাণ পরিষদ, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, সিলেট বিভাগ যুবকল্যাণ পরিষদ, শ্রী শ্রী হরিভক্তি প্রচারিনী সভা, সম্মলিত নাট্য পরিষদ, রেডক্রিসেন্ট সিলেট জেলা ও মহানগর ইউনিট, হকার্স লীগ, কৃষকলীগ, বিদ্যুত বিভাগের প্রধান প্রকৌশলী, সদর ও দক্ষিণ সুরমা বিএনপি, বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক শাখা, বঙ্গলীগ, তরুণ লীগ, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ, আওয়ামী প্রজন্মলীগ, হোটেল-রেস্তোরা শ্রমিক দল, সিলেট ডেভেলপম্যান্ট কাউন্সিল, নিউ নেশন স্কুল এন্ড কলেজ, অনলাইন রিপোর্টার্স এসোসিয়েশন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ, শাহজালাল মহাবিদ্যালয়, জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ, যুব ইউনিয়ন, সুনামগঞ্জ সমিতি, জ্বালাও মশাল শিক্ষা ট্রাস্ট, জাগো সিলেট, রোটারী ক্লাব অব রিজেন্সি, ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব, জীবন। প্রথম প্রহরে ভুল বুঝাবুঝির কারণে জেরা মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান বর্জন করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026