রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৪

সর্বপরি দেশের গনতন্র ফিরিয়ে দেয়ার দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন

সর্বপরি দেশের গনতন্র ফিরিয়ে দেয়ার দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন

বকুল খান, স্পেন: বাংলাদেশের চরম মানবাধিকার লঙ্গন, গুম, হত্যা, খুন, বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা হরন এবং সর্বপরি দেশের গনতন্র ফিরিয়ে দেয়ার দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন করেছে বাংলাদেশী এবং স্প্যানিশ শীর্ষ মানবাধিকার সংস্থাগুলো।

বকুল খান জানান, স্পেনের রাজধানী মাদ্রিদের জিরো পয়েন্টে গত ২৯ মার্চ মানবাধিকার সংস্থা ভালিয়ান্তে বাংলা(VALIANTE BANGLA),লা ভোজ দা দেড়েচো হূমাণোশ (LA VOZ DE DERECHO HUMANOS) এর আয়োজনে এ সমাবেশে বিপুল সংখ্যক বাংলাদেশী ছাড়াও স্প্যানিশরা অংশগ্রহন করে।

বক্তারা বলেন, বিরোধী দল ও মতানুদর্শীদের দমিয়ে রাখতে বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ার, সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা সহ জনগনের উপর একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে সরকার । এ সময় বক্তব্য রাখেন, ফজলে এলাহি, খোরশেদ আলম মজুমদার, আব্দুল কাইউম পংকি, রমিজ উদ্দিন, মোরশেদ আলম, নুরুল আলম ও আল-আমিন। বক্তারা অভিযোগ করে বলেন, সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলি উদ্দারসহ সহ সকল নেতাকর্মীদের জুলুম, নির্যাতন বন্ধ করার আহবান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্প্যানিশ মানবাধিকার কর্মী সোহেলী শারমিন, আইনজীবী আলেখান্দ্রা, তেতা তারেস লেও, এলাবদা, মারিয়া, খোয়ান কারবে, সাংবাদিক রছা, খাইতে তেরেসা, মারছা, ফারহানা আলম, আফরোজা বেগম, রুনা মনির, লুতফুন নাহার, বিল্কিস শ্যামল খান, কেয়া খান, আবিদা সুলতানা, কমিউনিটি নেতা আসাদুজ্জামান রাজ্জাক, কামরুজ্জামান সুন্দর, শারিফ মনিরুজ্জামান, মিজানুর রহমান বিপ্লব, মখলেসুর রহমান দিদার, রিয়াজ উদ্দিন লুতফুর, আবু জাফর রাসেল, হুমায়ুন কবির রিগ্যান, সাইদুল হক টিপু নাজমুল ইসলাম নাজু, ইসলাম উদ্দিন, কাজী জাসিম, ফখরুল ইসলাম, সাইফুল আলম, আমিন চৌধুরি, খায়রুল আলম পলাশ ও শিপার আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী নারী-পুরুষ নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন সহ হাসিনা বিরোধী শ্লোগান দেয়। এছাড়াও ভিন্নমত প্রকাশের জন্য মাহমুদুর রহমান ও ইটিভি চেয়ারম্যান আব্দুস সালাম, এনটিভি চেয়ারম্যান মসাদ্দেক আলি কে জেলে আটক রাখা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি কে নিশংশভাবে হত্যা করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ গনতন্র ও মানবাধিকার বিশ্বাস করে না বলেই সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে ৩ মাস ধরে গৃহবন্দী ও তাঁর পুত্র নির্বাসিত তারেক রহমানের সংবাদ প্রচার পর্যন্ত বাংলাদেশে আইন করে নিশিদ্ধ ঘোষনা করেছে। এ সমাবেশে নেতৃবৃন্দ বিশশের সকল মানবাধিকার সংগঠন ও গনতন্রকামি মানুষের হস্তক্ষেপ কামনা করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026