বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬

রানী এলিজাভেদের প্রাসাদে কর্মী ধর্মঘট

রানী এলিজাভেদের প্রাসাদে কর্মী ধর্মঘট

নিউজ ডেস্ক: বৃটেনের ইতিহাসে এই প্রথম রানির খাসতালুকেও ধর্মঘটের হুমকি৷ রানি দ্বিতীয় এলিজাবেথের রাজপ্রাসাদগুলির অন্যতম, কর্মীশতাধিক কর্মী বেতন ও ভাতাবৃদ্ধির দাবিতে এপ্রিলের শেষে ধর্মঘটে সামিল হতে পারেন৷

তারা মনে করেন, চাকরিতে ঢুকে কর্মীরা বার্ষিক বেতন হিসেবে যে ১৪,৪০০ পাউন্ড পান তা জীবনধারণের জন্য যথেষ্ট নয়৷ এর উপরে, বাড়তি দায়িত্ব হিসাবে পর্যটকদের প্রাসাদ ঘুরিয়ে দেখানো, দোভাষীর কাজ করা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য তারা বাড়তি কোনো ভাতা পান না৷ উইন্ডসর ক্যাসলের ২০০ কর্মীর মধ্যে ১২০ জন পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস ইউনিয়নের সদস্য৷

তাদের মতে, রাজপ্রাসাদ কর্তৃপক্ষ বাড়তি কাজের জন্য বাড়তি ভাতার প্রতিশ্রুতি দিলেও পরে সেটি রাখেননি৷ তা বলে, প্রথমেই তারা ধর্মঘট ডাকছেন না৷ মঙ্গলবার ৩১ মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে ধর্মঘট নিয়ে ইউনিয়নের সদস্যদের মধ্যে প্রথমে ভোটাভুটি হবে৷

এই প্রসঙ্গে ইউনিয়নের সাধারণ সম্পাদক মার্ক সেরওয়োটকা বলেন, ‘প্রাসাদের প্রত্যেক কর্মী রাজপরিবারের অনুগত৷ তারা অত্যন্ত যত্নের সঙ্গে পর্যটকদের সব ঘুরিয়ে দেখান৷ কিন্তু এটা খুব লজ্জার কথা, বিনা ভাতায় তারা যে বাড়তি কাজ করেন তার থেকেই রাজপরিবার প্রচুর আয় করে৷’

তিনি আরও বলেন, ‘যদি আমাদের সদস্যরা ধর্মঘটের সপক্ষে রায় দেন, তা হলে এপ্রিলের শেষাশেষি থেকে আমরা কোনো বাড়তি দায়িত্ব পালন করব না৷ এর ফলে প্রাসাদের পর্যটন পরিষেবা ব্যাহত হবে৷’ প্রতি বছর ১১ লক্ষ পর্যটক উইন্ডসর ক্যাসল দেখতে আসেন৷ এর প্রবেশমূল্য থেকে রাজপরিবার আয় করে ১ কোটি ৭০ লক্ষ পাউন্ড৷ রয়্যাল কালেকশন ট্রাস্ট চ্যারিটি এই অর্থ উইন্ডসর ক্যাসল সহ অন্যান্য রাজপ্রাসাদের রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় করে৷ উইন্ডসর ক্যাসলের কর্মীরা এই ট্রাস্টেরই বেতনভুক কর্মী৷

ট্রাস্ট এক বিজ্ঞন্তিতে জানিয়েছে, ‘উইন্ডসর ক্যাসলের ওয়ার্ডেনরা জীবনধারণের জন্য ন্যূনতম বেতনের বেশিই পান৷ তারা যে সব সুযোগসুবিধা পান তার মধ্যে আছে বিনামূল্যে মধ্যাহ্নভোজ৷ পেনশন খাতে, রাজপরিবার একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ কর্মীদের তহবিলে জমাও দেন৷’ রানি দ্বিতীয়

এলিজাবেথ সপ্তাহান্তে প্রায়ই লন্ডনের বাকিংহ্যাম প্যালেস ছেড়ে বার্কশায়ার কাউন্টির এই উইন্ডসর ক্যাসল রাজপ্রাসাদে থাকতে পছন্দ করেন৷ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যখন বৃটেন সফরে আসেন তখন তাদের রাজকীয় সংবর্ধনার ব্যবস্থা হয় এই উইন্ডসর ক্যাসলেই৷ বৃটেনের রাজপরিবারের তরফে অবশ্য ধর্মঘট প্রসঙ্গে কোনো মন্তব্য করা হয়নি৷




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026