সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫

ফিলিপাইনের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মায়সাক

ফিলিপাইনের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মায়সাক

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রশান্ত মহাসাগরে ধেয়ে চলা ঘূর্ণিঝড়- টাইফুন মায়সাক যেকোনো সময় আঘাত হানতে পারে ফিলিপাইনে। আজ বৃহস্পতিবার ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় প্রায় ১৩২ মাইল। এটিকে ক্যাটাগরি ৪ ঘূর্ণিঝড় হিসেবে দেখা হচ্ছে।

সিএনএন জানিয়েছে, মাইক্রোনেশিয়ার সংযুক্ত রাষ্ট্রের কিনারা ঘেঁষে বেরিয়ে যাওয়ার পর এখন পশ্চিম-উত্তর ফিলিপাইনের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। ঝড়ের কেন্দ্র আগামী রোববার মধ্য বা উত্তর ফিলিপাইনের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও দিন দুয়েক আগে থেকেই দেশটির বাসিন্দারা ঝড়ের ঝাপটা টের পাচ্ছেন।

ক্যাথলিক ধর্মাবলম্বী অধ্যুষিত দেশটির ধর্মীয় উৎসব ঝড়ের কারণে বাধাগ্রস্ত হতে পারে। আন্তর্জাতিক সংস্থা- রেড ক্রস এরই মধ্যে ফিলিপাইনের উপকূলবর্তী অঞ্চলের মানুষজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। ঝড়টি উৎসের সময়ের তুলনায় গতি অনেকটাই হারিয়েছে এবং ফিলিপাইনে আঘাতের সময় এর গতিবেগ আরো কমে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড়প্রবণ দেশ ফিলিপাইনে গত ডিসেম্বরেই টাইফুন হ্যাগুপিটের আঘাতে অন্তত ১৮ জন নিহত এবং শতাধিক আহত হয়েছিল। তবে ২০১৩ সালের নভেম্বরে শক্তিশালী ঘূর্ণিঝড় হায়ানের আঘাতে গোটা ফিলিপাইন বিপর্যস্ত হয়ে পড়েছিল, নিহত হয়েছিল ছয় হাজারেরও বেশি মানুষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026