বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা?

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা?

নিউজ ডেস্ক: সোমবার ব্রিটিশ বাঙ্গালি লেবার পার্টি প্রার্থী, শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকীকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইন্ডিপেনডেন্ট। টিউলিপের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য নিয়ে আলোচনায় টিউলিপের খালা এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাও উঠে আসে। আর বিপত্তিটা ঘটে সেখানেই। প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবির নিচে ক্যাপশনে দেওয়া হয় প্রাইম মিনিস্টার অব পাকিস্তান!

বিষয়টি অনেকের নজর এড়িয়ে গেলেও কিছু পাঠকের চোখ এড়ায়নি। তারা কমেন্ট অপশনে ভুল তথ্যের ব্যাখ্যা চেয়ে কমেন্ট করার প্রেক্ষিতে প্রায় বারো ঘন্টা পরে ইন্ডিপেনডেন্ট পত্রিকার কতৃপক্ষ তাদের ভুল সংশোধন করে এবং ক্যাপশনটি ঠিক করে লেখে প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ। ব্রিটিশ এই সংবাদ মাধ্যমে ১২ ঘন্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবেই পরিচিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026