বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫

বিত্তশালীদের ভোজন বিলাস পান্তা-ইলিশ

বিত্তশালীদের ভোজন বিলাস পান্তা-ইলিশ

নিউজ ডেস্ক: বাংলা নববর্ষকে ঘিরে যথারীতি ইলিশ মাছের মূল্য গগনচুম্বী। পহেলা বৈশাখের দিন ‘পান্তা-ইলিশ’ ভোজন এখন বিত্তশালীদের বিলাসে পরিণত হয়েছে। এই সুযোগে সারাদেশের ন্যায় সিলেটেও ইলিশের মূল্য জনসাধারণের নাগালের বাহিরে চলে গেছে। পহেলা বৈশাখ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে ইলিশের দাম।

আগামী মঙ্গলবার পহেলা বৈশাখ। এ কারণে অনেকে আগেভাগেই ইলিশ কিনতে দৌঁড়াচ্ছেন বাজারে। তবে দাম শুনে খেতে হচ্ছে হোঁচট। প্রতিবছরই বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে ইলিশের চাহিদা বেড়ে যায় বহুগুন। এ সময় পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকে আসে প্রচুর ইলিশ। যাদের অধিকাংশই নিম্নমানের। পাশাপাশি ইলিশের বাড়তি চাহিদার ঘাটতি পূরণে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনাসহ অন্যান্য নদীতে এখন চলছে জাটকা নিধনের মহোৎসব।

এদিকে শুক্রবার কয়েকটি মাছ বাজারে ঘুরে দেখা যায়, ২শ গ্রাম ওজনের প্রতি হালি জাটকার দাম হাঁকা হচ্ছে ২ থেকে ৩ হাজার টাকা।

আবার আধা কেজি ওজনের একটা ইলিশের দামও প্রায় একই। এক খুচরা মৎস্য ব্যবসায়ীর সাথে আলাপ করে জানা যায়, পহেলা বৈশাখের জন্য বাজারে ইলিশের চাহিদা থাকায় এক শ্রেণীর অসাধু পাইকারী আড়তদাররা মজুত করে কৃত্রিম সংকটের সৃষ্টি করেছে। ফলে অস্বাভাবিক হারে বেড়ে গেছে ইলিশের দাম। আর যা সাধারণ মানুষের নাগালের বাইরে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026