শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

রাজনৈতিক অস্থিরতায় ক্ষতি ১৭০০০ কোটি টাকা

রাজনৈতিক অস্থিরতায় ক্ষতি ১৭০০০ কোটি টাকা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বব্যাংক মনে করে,রাজনৈতিক অস্থিরতায় চলতি অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধির হার কমে দাঁড়াবে ৫ দশমিক ৬ শতাংশ । তবে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে আগামীতে প্রবৃদ্ধির হার ৬.৩ হতে পারে বলে জানায় সংস্থাটি। অবশ্য এর আগে বিশ্বব্যাংক ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস দিয়েছিল। প্রবৃদ্ধি কমার অন্যতম কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করেছে বিশ্বব্যাংক।

এছাড়া রাজনৈতিক অস্থিরতায় উৎপাদন খাতে ১৭ হাজার ১৫০ কোটি (২২০ কোটি ডলার) টাকার ক্ষতি হয়েছে বলে জানায় সংস্থাটি। আজ রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থারটির প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026