শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৬

কামারুজ্জামান স্মরণে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কামারুজ্জামান স্মরণে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পরিকল্পিত এই হত্যাকান্ড বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়

আইনগত ও মানবিক অধিকার হরণ করে কামারুজ্জামানকে হত্যা করা হয়েছে

বিচারিক হত্যাকান্ডে ইসলামী আন্দোলনের কাফেলা বন্ধ হবে না

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘সেভ বাংলাদেশ ইউকে’র উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারি সেক্রেটারী জেনারেল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাম্মাদ কামারুজ্জামান স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত সোমবার (১৩ এপ্রিল) পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ব্যারিষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা বদরে আলম দিদার ও মাহবুব সালেহী’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইউরোপের সভাপতি মুফতি শাহ সদরুদ্দিন, জামায়াত ইসলাম ইউরোপের মূখপাত্র ব্যারিষ্টার আবু বক্কর মোল্লা, খেলাফত মজলিস ইউকের আমির অধ্যক্ষ আব্দুর কাদির সালেহ, সিটিজেনে মুভমেন্ট ইউকের আহ্বায়ক এম এ মালেক, ইসলামী চিন্তাবিদ মাওলানা বশিরুজ্জামান, মাওলানা রেজাউল করিম, সলিডারিটি ফ্রন্ট ইউকের চেয়ার নুর বক্স, শওকত আলী, আশরাফ মাহমুদ উজ্জ্বল প্রমূখ।

সভাপতির বক্তব্যে সেভ বাংলাদেশ ইউকের চেয়ারম্যান ব্যারিষ্টার নজরুল ইসলাম বলেন, মুহাম্মদ কামারুজ্জামান সারা জীবন নিজেকে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত রেখেছেন। কোন বাতিলের কাছে মাথা নত করেননি। এ জন্যই দেশ ও ইসলাম বিরোধী আওয়ামী সরকারের কুদৃষ্টি পড়ে তার উপর। আদর্শিকভাবে মোকাবিলা করতে না পেরে দেশ-বিদেশে প্রত্যাখ্যাত ট্রাইব্যুনালের সাজানো রায়ের মাধ্যমে তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আওয়ামীলীগ অবৈধভাবে ক্ষমতায় এসে গত ৬ বছরে সারাদেশে জামায়াত-শিবিরের শত শত কর্মীদের হত্যা করে বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিভিয়ে দিতে চেয়েছে। কিন্তু এই হত্যাকান্ডের মাধ্যমে ইসলামী আন্দোলনের অকুতোভয় কর্মীদের একবিন্দু পরিমাণ বিচলিত করতে পারেনি স্বৈরাচারী সরকার। শহীদের স্বপ্নের সমাজ বিনির্মাণের মাধ্যমে হত্যাকান্ডের এই নির্মম ষড়যন্ত্রের সমোচিত জবাব দেয়া হবে। বাংলাদেশের মাটিতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেই শহীদ কামারুজ্জামানের প্রতিফোঁটা রক্তের ঋণ শোধ করা হবে। সকল প্রকার আইনগত ও মানবিক অধিকার হরণ করে কামারুজ্জামানকে সরকার তড়িঘড়ি করে হত্যা করেছে অভিযোগ করে ব্যারিষ্টার নজরুল ইসলাম বলেন, কথিত যুদ্ধাপরাধ আইন আন্তর্জাতিক মানসম্পন্ন তো নয়ই, বরং শুরু থেকে শেষ পর্যন্ত এই বিচার ছিলো সরকারের ছকে সাজানো প্রহসন। একজন নিরপরাধ মানুষকে অপরাধী হিসেবে চিহ্নিত




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026