শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫০

কামারুজ্জামানের ছেলে ওয়ামির ছবি নিয়ে তোলপাড়

কামারুজ্জামানের ছেলে ওয়ামির ছবি নিয়ে তোলপাড়

নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা কামারুজ্জামের ছেলে হাসান ইকবাল ওয়ামীকে নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদেশি নারীকে জড়িয়ে ধরা এবং চুম্বনের দৃশ্য সম্বলিত ওই ছবি পোষ্ট করা পর তা শেয়ার হচ্ছে ভাইরালের মত। আর ওয়ামী ওই ছবির সত্যতা স্বীকার করেছেন প্রিয়.কমের কাছে।

এদিকে ছবিগুলো নিয়ে ফেসবুকে আসছে নানা ধরনের মন্তব্য। হাসান ইকবাল ওয়ামী প্রিয়.কমকে বলেন, ‘এই ছবিগুলো আমার। এবং ছবিতে যা দেখা যাচ্ছে তা সত্য। এটা ফটোশপের কোন কারসাজি নয়।’ তিনি বলেন, সুইডেনের মিড সুইডেন ইউনিভার্সিতে পড়ার সময় তাঁর এই ছবিগুলো তোলা। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি সেখাসে মিডিয়া এন্ড কমিউনিকেশনে পড়াশুনা করেছেন।

ওয়ামী দাবী করেন, তিনি সেখানে পড়ার সময় স্টুডেন্ট ইউনিয়নের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারই একটি সেলিব্রেশন অনুষ্ঠানের ছবি এগুলো। তিনি বলেন, জড়িয়ে ধরা, চুমু খাওয়া ওদেশের কালচার। ওই নারী জড়িয়ে ধরছে। আমার কী করার আছে!

এনিয়ে তিনি বিব্রত কী না জানতে চাইলে বলেন, আমি বিব্রত নই। এগুলো আমার ব্যক্তিগত ছবি। যারা ফেসবুকে দিয়েছে তারা ঠিক করেনি। তিনি আরো বলেন, আমিতো জামায়াত করি না, রাজনীতি করি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ছবিগুলো তার নিজের তোলা নয়, অন্যকেউ তুলে ফেসবুকে পোস্ট করেছে বলে দাবি করেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026