অন্যকিছু ডেস্ক: বিভিন্ন গবেষণা আর জরিপে বেরিয়ে এসেছে মজাদার কিছু তথ্য।বিশ্বের প্রচলিত নিয়মেই নারীরা পুরুষের কাছে আকর্ষণীয় ও আবেদনময়ী হওয়ার জন্য কত কি-ই না করে থাকেন! অথচ একজন পুরুষ কি পছন্দ করেন আর না করেন- সেটা অনেক নারীই হয়তো জানেন না।
আসুন জেনে নেই পুরুষরা তার নারী সঙ্গীর মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকাটা পছন্দ করেন-
•যে সব নারী সব সময় হাসি খুশি থাকেন তাদের প্রতি পুরুষদের আকর্ষণ সবসময়েই বেশি থাকে।
•বুদ্ধিমতী নারীদের পছন্দ করেন পুরুষেরা। উপস্থিত বুদ্ধি সম্পন্ন নারীদের প্রতি তারা বেশি দূর্বল হয়। মিষ্টি কন্ঠের ও মিষ্টভাষী নারীদের প্রতি পুরুষের বাড়তি ভালোলাগা থাকে সবসময়। পুরুষরা নারীসুলভ আচরণ পছন্দ করেন।
•যেসব নারী বেশ কমনীয় স্বভাবের কিন্তু ব্যক্তিত্বসম্পন্ন, তাদের প্রতি পুরুষরা আকর্ষণ বোধ করেন।
•Romantic পুরুষের বিষন্নতার সময় যেসব নারী সাহস জোগাতে পারেন এবং মন ভালো করে দিতে পারেন তাদের কে পুরুষরা বেশি ভালোবাসেন। যে সব নারী সব সময় ইতিবাচক চিন্তা করেন তাদের প্রতি পুরুষের ভালোলাগাটা বেশি থাকে।
•সংস্কৃতিমনা নারীদের পছন্দ করেন পুরুষেরা। গান, নাচ অথবা গিটার বাজাতে জানেন এমন নারীর প্রতি পুরুষের আকর্ষণ বেশি। স্মার্ট ও নিজের প্রতি যত্নশীল নারীদের প্রতি সব পুরুষই আকর্ষণ বোধ করে থাকে। একটু চঞ্চল প্রকৃতির ও রসবোধ আছে এমন নারীর সঙ্গ পেতে পুরুষরা বেশি আগ্রহ বোধ করেন।