শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র পদ নিয়ে দায়ের করা দুটি রীটের রায়ের তারিখ ধার্য্য করেছেন আদালত। আগামী ২৬ এপ্রিল এই রায় প্রদান কর হতে পারে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র পদ প্রত্যাশী, সিটি কাউন্সিলর কয়েস লোদীর আইনজীবী।
ঐ আইনজীবী প্রদত্ত তথ্যে জানা যায়, সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র পদ নিয়ে কাউন্সিলর ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী একটি রীট (নং-১১৯২৫/২০১৪) এবং কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ চৌধুরী একটি রীট (নং-৩৬৫/২০১৫) দাখিল করেন। উভয় রীট পিটিশন যুগপৎ একাধিক তারিখে শুনানী করেন হাইকোর্ট বেঞ্চ।
ইতোমধ্যে শুনানী সম্পন্ন করে আদালত আগামী ২৬ এপ্রিল রায়ের জন্য তারিখ নির্ধারণ করেছেন