শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৭

টাওয়ার হ্যামলেটসের ভোট বাতিল: কোর্টে মেয়র লু্ৎফুর দোষী প্রমানিত

টাওয়ার হ্যামলেটসের ভোট বাতিল: কোর্টে মেয়র লু্ৎফুর দোষী প্রমানিত

সৈয়দা রুমি আহমেদ: বিতর্কিত মেয়র লুৎফুর রহমানের বিরুদ্ধে কোর্টে অভিযোগ প্রমানিত হওয়ায় লন্ডনের টাওয়ার হ্যামলেটসের গত নির্বাচন বাতিল করে নতুন করে ভোটগ্রহণের আদেশ হয়েছে। নির্বাচন কমিশনার রিচার্ড মাওরি বৃহস্পতিবার এই নির্দেশ দেন।

গত বছরের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর বিজয়ী হওয়ার আগে থেকে তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। ভোটের পর চারজন ভোটার এ নিয়ে অভিযোগ করেন যাতে নির্বাচনে প্রভাব সৃষ্টিসহ নানা অনিয়মের উল্লেখ করা হয়। ভোট জালিয়াতি, ইমামদের দিয়ে ভোটে প্রভাব বিস্তার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অপপ্রচার এবং সরকারি অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগ প্রমাণিত হয়েছে লুৎফুরের বিরুদ্ধে।  সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আদেশ হল। তবে লুৎফর তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।

বিচারক বলেছেন, নির্বাচনী প্রচারে ধর্ম ও বর্ণবাদ’কে কাজে লাগিয়েছেন লুৎফুর রহমান। নির্বাচনের পুরো সময়জুড়ে রেইস ও ইসলামফোবিয়া কার্ড খেলেছেন তিনি। নিঃসন্দেহে তিনি দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ভোটের দিন লুৎফুর রহমানের সমর্থকদের আচরণ নিয়েও আদালতের উত্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিচারক।

বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষের সংমিশ্রণে গড়ে ওঠা জনগোষ্ঠী থেকে এট আসেনি। কোনো সামাজিক বা অন্য কোনো বঞ্চনা থেকেও এটা হওয়ার নয়। কোনো একজন ব্যক্তির ভয়ানক লালসার ফল এটা। এই ঘটনায় প্রকৃত অর্থে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা টাওয়ার হ্যামলেটসের জনগণ। কোনো এক ব্যক্তিই কয়েকশ ব্যালট পেপার পূরণ করেছেন-এ অভিযোগের পক্ষে আদালতে একজন হস্তলিপি বিশেষজ্ঞের অভিমত তুলে ধরা হয়।

বিতর্কিত বাংলাদেশি লুৎফুর রহমান ভোট জালিয়াতি করে গত বছর লন্ডনের টাওয়ার হ্যামলেটসে মেয়র হয়েছিলেন বলে প্রমাণিত হয়েছে। এর আগে লুৎফুরের ক্ষমতা খর্ব করে কাউন্সিলের অনুদানের অর্থ বরাদ্দ ও রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তার কাছ থেকে নিয়ে নেয় সরকার।

এজন্য পূর্ব লন্ডনের স্থানীয় ওই কাউন্সিলে নতুন করে ভোট হবে, তবে সেই ভোটে আর অংশ নিতে পারবেন না তিনি। সেইসঙ্গে আড়াই লাখ পাউন্ড জরিমানাও গুণতে হচ্ছে তাকে। গত বছর দ্বিতীয় মেয়াদে টাওয়ার হ্যামলেটসে মেয়র পদে ভোটে জয়ী লুৎফুরের বিরুদ্ধে বহু অভিযোগ। উগ্র ইসলামী গোষ্ঠীকে মদদ দেওয়ার পাশাপাশি লন্ডনে থাকা একাত্তরের যুদ্ধাপরাধীদের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

লুৎফুরকে ভোট না দিলে তা ইসলামবিরোধী হবে বলে ২০১৪ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে প্রচার চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, সেই সঙ্গে নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগও ওঠে। চার ভোটারের ওই অভিযোগ তদন্তের পর হাই কোর্টে শুনানি শেষে নির্বাচন কমিশনার রিচার্ড মওরি গত বছর অনুষ্ঠিত ওই নির্বাচন বাতিলের রায় দিয়েছেন বলে বৃহস্পতিবার যুক্তরাজ্যের গণমাধ্যম জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনার টাওয়ার হ্যামলেটসের মেয়র পদ শূন্য ঘোষণা করে সেখানে পুনর্নির্বাচনের আদেশ দিয়েছেন। তবে সেই ভোটে লুৎফুরের অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। লুৎফুরকে আড়াই লাখ পাউন্ড জরিমানার পাশাপাশি নির্বাচনী আইন ভঙ্গের দোষী হিসেবে চিহ্নিত হয়েছেন তার সহযোগী আলিবর চৌধুরীও।

শুরু থেকে সব অভিযোগ অস্বীকার করে আসা লুৎফুরের পক্ষ থেকে এই রায়ে হতাশা প্রকাশ করে বলা হয়েছে, তারা এই রায় পুনর্বিবেচনার জন্য আইনি উদ্যোগ নেবেন। রায়ের প্রতিক্রিয়ায় লন্ডনের মেয়র বরিস জনসন বলেন, আমি খুব আনন্দিত যে, ন্যায়বিচার হয়েছে এবং টাওয়ার হ্যামলেটস থেকে কালো মেঘ কেটে গেছে। সামনের নির্বাচন নিয়ে এগিয়ে যাওয়া এবং এমনটি যাতে আর না ঘটে সে বিষয়টি নিশ্চিত করা এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

এর আগে লুৎফুরের ক্ষমতা খর্ব করে কাউন্সিলের অনুদানের অর্থ বরাদ্দ ও রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তার কাছ থেকে নিয়ে নিয়েছিল সরকার। বাংলাদেশি লুৎফুর এক সময় লেবার পার্টিতে যুক্ত ছিলেন, দলটির হয়ে তিনি টাওয়ার হ্যামলেটস বারা কাউন্সিলে কাউন্সিলর হয়েছিলেন। লেবার পার্টি থেকে মনোনয়ন না পেয়ে ২০১০ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচন করে বিজয়ী হন। চার বছর পর আবার তিনি স্বতস্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রার্থী হন।

প্রথম দফা ভোটে লুৎফুর রহমান পেয়েছিলেন ৪৩ শতাংশ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির জন বিগস পান ৩৩ শতাংশ ভোট। কেউ ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোটে বিগসের ৪৭ দশমিক ৭ শতাংশের বিপরীতে ৫২ দশমিক ৭ শতাংশ ভোট পেলে বিজয়ী ঘোষণা করা হয় লুৎফুরকে। ভোটের আগে থেকে লুৎফুরের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছিল। ভোটের পর চারজন ভোটার নির্বাচন কমিশনে ভোটে প্রভাব সৃষ্টিসহ নানা অনিয়মের অভিযোগ করেন।

রয়েল কোর্টস অফ জাস্টিসে সেই অভিযোগের বিষয়ে ১০ সপ্তাহ শুনানির পর রায় হল। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে অভিযোগকারীদের নেতৃত্বদানকারী অ্যান্ডি এরলাম বলেন, গণতন্ত্রের জন্য এটা চমৎকার রায়। এবার নতুন করে মেয়র নির্বাচন হবে। জনাব রহমান দাঁড়াতে পারবেন না। দুর্নীতি ও ভোটারদের ভয় দেখিয়ে লুৎফুর রহমান গত বছরের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছিলেন বলে অভিযোগ করেন ওই চারজন। অভিযোগ প্রমাণিত হলে পুনর্নির্বাচনের পাশাপাশি তাতে অংশগ্রহণে লুৎফুরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল।

প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির জন বিগসের চরিত্র সম্পর্কে ভুয়া বিবৃতি তৈরির অভিযোগও রয়েছে লুৎফুর রহমানের বিরুদ্ধে। আবেদনকারীদের একজন আদালতে বলেন, তিনি একটি ভোটকেন্দ্রের বাইরে একজন ভোটারকে কাঁদতে দেখেন, যাকে বলা হয়েছিল লুৎফুর রহমানকে ভোট না দিলে তা অনৈসলামিক হবে এবং আপনি যদি তাকে ভোট না দেন তাহলে আপনি ভালো মুসলিম নন।

ভোটে জিততে ঘুষ প্রদান এবং ভোট কেন্দ্রের ভিতরে ভোটারদের ভয় দেখানোর বিষয়গুলো আদালতে উঠে আসে। অনিয়মের মাধ্যমে নিজের সমর্থকদের সুবিধা দেওয়ার পাশাপাশি নিজের নির্বাচনী প্রচারে লুৎফর কাউন্সিলের অর্থ ব্যয় করেন বলে যুক্তরাজ্যের খ্যাতনামা হিসাব নিরীক্ষক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউজ কুপারসের নিরীক্ষায় উঠে আসে।

গত নভেম্বরে ওই নিরীক্ষা প্রতিবেদন প্রকাশের পর মেয়র লুৎফুর রহমানের ক্ষমতা খর্ব করে কাউন্সিলের অনুদানের অর্থ বরাদ্দ ও রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেড়ে নেয় সরকার। জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত এন্ড্রু গিলিগান গত বছর তার এক লেখায় লুৎফুর রহমানের বিরুদ্ধে উগ্রপন্থী গোষ্ঠী ইসলামী ফোরাম অব ইউরোপ’র সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। উগ্রপন্থি এই সংগঠনটি ব্রিটেনে ইসলামী সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা চালু করতে চায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026