শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারন সম্পাদক গীতিকার শামসুল আলম সেলিম গ্যাস পাইপ লাইনের বিস্ফোরনে গুরুতর আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৬ টায় মটর সাইকেল যোগে নগরীর আম্বরখানা লোহার পাড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে লোহার পাড়ার রাস্তার মুখে পৌছলে জালালাবাদ গ্যাস পাইপ লাইনের বিস্ফোরন ঘটে।
এতে শামসুল আলম সেলিম গুরুতর আহত হন। বিস্ফোরনে তার মুখ মন্ডল, হাত ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৪ নং বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, সময়মত হাসপাতালে আসায় তিনি আশংকামুক্ত রয়েছেন।