বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫

সারাদেশের মতো ভূমিকম্পে কেপে ওঠে সিলেট

সারাদেশের মতো ভূমিকম্পে কেপে ওঠে সিলেট

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটসহ সারাদেশের অধিকাংশ স্থানে শনিবার বেলা সোয়া বারটার দিকে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের সময় বেশ কিছুক্ষণ ধরে ছোটবড় ভবন দুলতে থাকে। এতে সর্বত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পে সিলেটে ভূমিকম্পের ঝাঁকুনিতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় আতঙ্ক। নগরীর বাসা-বাড়ির বাসিন্দারা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আতঙ্কে রাস্তায় নেমে আসতে দেখা যায়। তবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এখনো বাংলাদেশের ভূমিকম্পের মাত্রা জানাতে পারেনি।

এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো নেপালের পোখারা। দুপুর ১১টা ৪৪ মিনিটে সেখানে অনুভূত ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৫। এতে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

একযোগে নেপাল-ভারত-বাংলাদেশে আঘাত হানে এ ভূমিকম্প। পাকিস্তানের কয়েকটি প্রদেশেও এটি অনুভূত হয়েছে। ভারতের দিল্লি, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে এ ভূকম্পন অনুভূত হয় বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। রিখটার স্কেলে ভারতে অনুভূত ভূমিকম্পের মাত্রা ৭.৪ বলে জানানো হয়েছে।

দেশের প্রায় সকল জেলা থেকে ভূমিকম্পের খবর আসছে। ভূকম্পনের সময় আতঙ্কে অনেকেই বাসাবাড়ি থেকে বের হয়ে বাইরে অবস্থান নেন। সিলেট ছাড়াও ঢাকা ,চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ফরিদপুর, যশোর, খুলনা, দিনাজপুর, মৌলভীবাজার, পঞ্চগড়, কিশোরগঞ্জ, মেহেরপুর, নেত্রকোনা, বগুড়া, গাজীপুর, সাতক্ষীরাসহ দেশের বেশির ভাগ স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026