সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫

ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি নেপাল জুড়ে

ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি নেপাল জুড়ে

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নেপালে আজ শনিবার দুপুরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পে রাজধানী কাঠমান্ডুর প্রসিদ্ধ দারাহারা ভবনটি ধসে পড়েছে। ভবনের ধ্বংসস্তূপে ৫০ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানেও জোরালোভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব দেশের বিভিন্ন স্থান থেকে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর আসছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ৮১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। তীব্রতা ৭ দশমিক ৯। ভূমিকম্পে কাঠমান্ডু ও পোখারায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে জানানো হয়, ভূমিকম্প ৩০ সেকেন্ড থেকে দুই মিনিট স্থায়ী হয়। এই ভূ-কম্পন নয়াদিল্লিসহ ভারতের পুরো সীমান্ত এলাকাজুড়ে অনুভূত হয়। পশ্চিমবঙ্গ, বিহার ও সিকিমেও এ কম্পন অনুভূত হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026