শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৬

সাবেক প্রেসিডেন্ট নাশিদের মুক্তির দাবিতে বিক্ষোভ, গনগ্রেপ্তার মালদ্বীপে

সাবেক প্রেসিডেন্ট নাশিদের মুক্তির দাবিতে বিক্ষোভ, গনগ্রেপ্তার মালদ্বীপে

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মালদ্বীপে আটক সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে কারামুক্ত করার দাবিতে গতকাল সন্ধ্যায় সরকার-বিরোধী ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে।

নাশিদের মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) বলেছে, শুক্রবার রাত থেকে ১৭০ জনেরও বেশি সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রায় ২৫,০০০ মানুষ ওই বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়েছিলেন। নাশিদকে ১৩ বছর মেয়াদে কারাদন্ডে দন্ডিত করার পর এটাই সবচেয়ে বড় বিক্ষোভ আন্দোলন। এমডিপি’র ওই বিবৃতিতে বলা হয়, ক্রমেই আরও বেশি স্বৈরতান্ত্রিক হয়ে ওঠা প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের সরকার কাঁদানে গ্যাস, লাঠি চার্জ, স্টান গ্রেনেড ও গণগ্রেপ্তারের মাধ্যমে এর জবাব দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। রাতভর চলে এ প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি।

এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কয়েকজন পুলিশ আহত হয়। গত মাসে নাশিদকে ১৩ বছরের কারাদ- দেয় আদালত। এক বিবৃতিতে সরকার বলেছে, বিক্ষোভ আন্দোলনের আয়োজকরা নাশিদ-সমর্থকদের উদ্দেশে তাদের একত্রিত হয়ে সরকার উৎখাত এবং পুলিশকে মোকাবিলার আহ্বান জানায়।

এদিকে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের পর চলে ঢালাও গ্রেপ্তার অভিযান। তবে কতোজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে ব্যাপারে সরকারের কাছ থেকে কোন পরিসংখ্যান দেয়া হয়নি। আজ সকালে রাজধানী মালের রাস্তাঘাট শান্ত বলে প্রতীয়মান হয়।

এদিকে শুক্রবার রাতে শুরু হওয়া বিক্ষোভ, সংঘর্ষ গড়ায় মধ্যরাতের পর পর্যন্ত। জাতিসংঘ নাশিদের গ্রেপ্তার ও কারাদ-ের ঘটনায় দেশটির কর্তৃপক্ষের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয়ার পর বিক্ষোভ শুরু হয়। নাশিদের বিচার প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেছে জাতিসংঘ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026