শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৯

গ্রান্ড সিলেট প্রতিনিধি দলের সাথে ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির মতবিনিময়

গ্রান্ড সিলেট প্রতিনিধি দলের সাথে ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির মতবিনিময়

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট বিমান বন্দরের কাছেই টিলা ঘেরা নয়নাভিরাম মনোরম পরিবেশ সিলেটর প্রথম নবনির্মিত ফাইভ স্টার হোটেল গ্রান্ড সিলেটের একটি প্রতিনিধি দলের ইউরোপ সফরের অংশ হিসাবে ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। ২৭ শে মে সন্ধ্যায় প্যরিসের র‍য়্যাল কাফেতে হোটেল গ্রান্ড সিলেটের চেয়ারম্যান সহ একটি প্রতিনিধি দলের ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হোন।

সভায় বিজনেস সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রধান কালে তরুন ব্যাবসায়ী গ্লোবাল এসেট লিমিটেঢ এর চেয়ারম্যান আলী মোহাম্মদ জাকারিয়া বলেন আমি ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির আত্মিয়তায় অত্যন্ত মুগ্ধ। আমার আজকে অনেক ভাল লাগছে যে, ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটি অনকেটা আমাদের লন্ডনের বাংলা কমিউনিটির মত এগিয়ে চলছে। এখানে আসলে শুধু ব্যবসা পরিকল্পনা নিয়ে নয়-এসেছি মুলত আপনাদের সাথে দেখা- সাক্ষাৎ করতে।

উদিয়মান তরুণ এই ব্যবসায়ী আরো বলেন, গ্রান্ড সিলেট ফাইভ স্টার হোটেল শুধু একটা ব্যবসায়ীক প্রতিষ্টান নয় এর মাধ্যমে আমরা বাংলাদেশে পর্যটক নগরী হিসেবে আকৃষ্ট করতে পারি যা বাংলাদেশকে বহিঃবিশ্বে পর্যটক নগরী হিসাবে পরিচিতি লাভ করতে সাহা্য্য করবে। আমাদের দেশের নৈস্বর্গিক দৃশ্য কে পৃথিবিতে পরিচিত করতে ইউরোপিয়ান পর্যটকদেরকে আকৃর্ষ্ট করতে হবে আর সে জন্য চাই পর্যটকদের জন্য মন মাতানো পরিবেশ ও থাকার সুব্যবস্তা। আমি বিশ্বাস করি গ্রান্ড সিলেট হোটেল বাংলাদেশের পর্যটন শিল্পে অত্যন্ত গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে। আগামী ডিসেম্বরে সিলেটে নির্মিত এই ফাইভ স্টার হোটেলের উদ্ধোধনে আপনাদের সবাইকে আমন্ত্রন জানাচ্ছি।

তরুন সংগঠক ফ্রান্স বাংলাদেশ ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হেনু মিয়ার সভাপতিত্বে সেলিম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন গ্রান্ড সিলেট হোটেল ও গ্লোবাল এসেট লিমিটেড এর চেয়ারম্যান আলী মোহাম্মদ জাকারিয়া, ডাইরেক্টর আব্দুল জব্বার, ডাইরেক্টর রুহুল আমিন, ইনভেষ্টার ইমামুল হোসেইন। ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত থেকে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহন করেন ফ্রান্স বাংলাদেশ ব্যবসায়িক সমিতির সহ সভাপতি আকরাম খান,ব্যবসায়ি নেতা মফিজ আলী,শাহজামাল, খসরু মিয়া, ফারুক আহমদ, সাংবাদিক দেবেশ বড়ুয়া, মনোয়ার হোসেন প্রমুখ। আয়োজিত মতবিনিময় সভাযর শেষে হোটেলের উপর নির্মিত চমৎকার ভিডিও ফুটেজ প্রদর্শিত হয়।

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026