নিউজ ডেস্ক: ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিদ্দিকী নাজমুল আলম একাই একশ । শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আগে ক্যান্টিনের ভেতরে তাকে বেশ গরম দেখা গেল। সংবাদ সম্মেলনে চেয়ারে বসা নিয়েও কিছুক্ষণ চলে হুড়োহুড়ি।
ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ধমকে সংগঠনটির একমাত্র নারী যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি তো রীতিমতো কেঁদেই ফেললেন। শুক্রবার বেলা সাড়ে এগারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটে এই ধরণের ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে এগারটার সময় সংবাদ সম্মেলন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে সেখানে নেতাদের চেয়ারে বসা নিয়ে হুড়োহুড়ি শুরু হয়। এসময় চেয়ারে বসা শারমিন সুলতানা লিলিকে হঠাৎ ধমক দেন নাজমুল। সংগঠনটির সাধারণ সম্পাদকের আকস্মিক ধমকে হতচকিত হয়ে যান লিলি।এক পর্যায়ে কেঁদে ফেলেন লিলি।
লিলির এহেন উত্তরে নাজমুল আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠেন। আবারও ধমকাতে থাকেন।বলেন, একদম চুপ। কোন কথা বলা যাবে না।সব জায়গায় ফাজলামি।চুপ থাকো। এ পর্যায়ে নাজমুলের ধমকে হতচকিত লিলি জানতে চান যে তার সঙ্গে কেন বার বার এমন আচরণ করা হচ্ছে।লিলির এই বক্তব্যে আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন নাজমুল।এ পর্যায়ে কাঁদতে থাকেন লিলি।
জানতে চাইলে শারমিন সুলতানা লিলি বলেন, নাজমুলের ধমকের কথা স্বীকার করেন। তিনি বলেন নাজমুল আমাকে ধমক দিয়েছিল।এজন্য মন খারাপ হয়েছিল। কি কারণে ধমক দিয়েছিল জানতে চাইলে তিনি বলেন, এ সম্পর্কে সেই(নাজমুল আলম)ভালো জানে।