মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯

আতাউর রহমান চৌধুরী ছিলেন প্রবাসী বাঙালিদের জন্য নিবেদিত লন্ডনে নাগরিক শোকসভায় বক্তারা

আতাউর রহমান চৌধুরী ছিলেন প্রবাসী বাঙালিদের জন্য নিবেদিত লন্ডনে নাগরিক শোকসভায় বক্তারা

মতিয়ার চৌধুরী: আতাউর রহমান চৌধুরী ছিলেন প্রবাসী বাঙালিদের জন্য নিবেদিত । প্রবাসী বাঙালিদের জন্য তিনি কাজ করেছেন অনেক। আমৃত্যু তিনি ছিলেন একজন সমাজসেবক। অমায়িক, বন্ধুবৎসল,পরোপকারী, হৃদয়বান মানুষ হিসেবে কমিউনিটির মানুষের আস্থা ও ভালোবাসা অজন করতে সক্ষম হয়েছেন।প্রবাসী বাঙালিদের সুখ দু:খে তিনি ছিলেন সবসময়।

মহান মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা ছিলো অনেক। মুক্তিযুদ্ধের সময় তহবিল সংগ্রহ থেকে শুরু করে প্রবাসে বিশ্বজনমত গঠনেও কাজ করেছেন আ্তাউর রহমান চৌধুরী। কমিউনিটির প্রবীন মুরুব্বী, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান আতাউর রহমান চৌধুরীর নাগরিক শোকসভায় বক্তৃতা করতে গিয়ে এসব কথা বলেন প্রখ্যাত কলামিস্ট, বর্ষিয়ান সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী।

১০ মে সোমবার পূব লন্ডনের দ্যা অট্রিয়াম হলে নাগরিক শোকসভায় আব্দুল গাফফার চৌধুরী আরোও বলেন, আতাউর রহমান চৌধুরী ছিলেন ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, তার বাবা আব্দুল মতলিব চৌধুরী এবং ভাই মতিউর রহমান চৌধুরী রাজনীতি এবং সমাজসেবার যে ধারাবাহিকতা রেখে গেছেন, তিনি তার জীবনের শেষ দিন পযন্ত সেই রাজনীতি, সমাজসেবা এবং ধর্মীয় মূল্যবোধ চর্চার ক্ষেত্রে কাজ করেছেন। তার ভাই শফিক চৌধুরী বাংলাদেশে রাজনীতিবিদ হিসেবে কাজ করে যাচ্ছেন । বাংলাদেশে এবং প্রবাসে বাংলাদেশের মানুষের প্রতি বিশ্বস্থতা এবং প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় এই পরিবার যুগ যুগ ধরে কাজ করে যাচ্ছে ।

গাফফার চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকে একজন সংগঠক হিসেবে যেমন কাজ করেছেন, পরবর্তীতে তেমনি মুক্তিযুদ্ধের স্মুতি রক্ষায় নানা তথ্য উপাত্ত দিয়ে, প্রবাসে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রক্ষায় সহযোগীতা করেছেন আতাউর রহমান চৌধুরী। নাগরিক শোকসভা কমিটির আহবায়ক সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে শোক সভায় বক্তৃতা করতে গিয়ে রুশনারা আলি এমপি বলেন, মরহুম আতাউর রহমান চৌধুরী ছিলেন কমি্উনিটির একজন অভিভাবক।

সমাজের সকলেই তার কাছে সহযোগীতা পেয়েছেন।ব্রিকলেইন মসজিদে আমি বারবার গিয়েছি, তিনি আমাকে একজন মহিলা হিসেবে দেখেননি, দেখেছেন একজন বোন হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে। কমিউনিটির অগ্রযাত্রার গোড়াপত্তনেও অনেকের মধ্যে আতাউর রহমান চৌধুরীর ভুমিকা স্মরণ করবার মতো। কমিউনিটির মানুষকে তিনি ছায়ার মতো আগলে রেখেছিলেন।যে কারোও বিপদে তিনি হাত বাড়িয়েছেন।

কমিউনিটি নেতা আলহাজ্ব সাজ্জাদ মিয়া ও শাহ শামীম আহমদের যৌথ পরিচালনায় শোকসভায় বক্তৃতা করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বলেন, বাঙালির সবচেয়ে বড় অজন বাংলোদেশের স্বাধীনতা।আর আমাদের স্বাধীনতার জন্য মহান মুক্তিযুদ্ধের সময়ে আতাউর রহমান চৌধুরী প্রবাসী বাঙালিদের নিয়ে কাজ করেছেন, অথ সংগ্রহ থেকে শুরু করে, হাইড পাক কনারের মিছিল তিনি ছিলেন সবত্র। ব্রিকলেইন মসজিদ ছিলো তার ঠিকানা। সারাদিন মসজিদে তিনি কমিউনটির মানুষের সেবা করেছেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খন্দকার তালহা, জিএলএ মেম্বার জন বিগস, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বাংলা টিভির চেয়ারম্যান সৈয়দ সামাদুল হক, চ্যানেল আই ইউরেোপের এমডি রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েব, কমিউনিটি নেতা আলহাজ্ব শামসুদ্দিন খান, কাউন্সিলার গোলাম রব্বানী, কাউন্সিলার সুলুক মিয়া, সিলেট সিটি কর্পোরেশনের কমিশনার আজাদুর রহমান আজাদ,

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র গোলামা মর্তুজা,কাউন্সিল অব মস্কের চেয়ার মাওলানা শামসুল হক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান, কন্ঠশিল্পী হিমাংসু গোস্বামী, কমিউনিটি নেতা মারুফ চৌধুরী, নঈম উদ্দিন রিয়াজ, লাকী মিয়া, আকিকুর রহমান, হাজী আফতাব আলি, আঙুর মিয়া, মুজিবুর রহমান, ইলিয়াস মিয়া,. হাফিজুর রহমান লাকু, এস এম সুজন মিয়া ,সারব আলি, তারিফ আহমদ, সৈয়দ ফখরুল ইসলাম, এম এ করিম, নূর উদ্দিন, আলতাফুর রহমান মোজাহিদ, আব্দুর রহমান খালিসদার, আব্দুল মন্নান, আব্দুল ওয়াদুদ মুকুল, আফজল হোসেন সিদ্দিক মিয়া, বিধান গোস্বামী, কয়েস চৌধুরী, শায়েক আহমদ, আব্দুল আলি রউফ, সামাদুল হক, শাহাবুদ্দিন চঞ্চল, ডা. আলাউদ্দিন, মুফজ্জিল খান, এম এ রউফ, হাজী আফতাব আলি, শায়েক আহমদ,মল্লিক আব্দুল ওয়াদুদ শাকু ও যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির প্রমূখ।

শোক সভায় বক্তারা আতাউর রহমান চৌধুরীর নামে ব্রিকলেইনের একটি রাস্তা অথবা একটি বিল্ডিংয়ের নামকরণের দাবি জানান টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাছে। সবশেষে ব্রিকলইন জামে মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান চৌধুরীর পরিচালনায় মিলাদ মাহফিলও দোয়া অনুষ্ঠিত হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2026