শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২১

বার্মিহামের পর লুটনে এইডেড হাই স্কুলের প্রস্তুতি সভা ও রেজিষ্ট্রেশন অনুষ্টিত

বার্মিহামের পর লুটনে এইডেড হাই স্কুলের প্রস্তুতি সভা ও রেজিষ্ট্রেশন অনুষ্টিত

শীর্ষবিন্দু নিউজ: আগামী ৭ই জুন দি এইডেড হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের পূর্নমিলনীকে সফল করতে বামিংহামের পর লুটনে হযে গেল রেজিস্ট্রেশন কার্যক্রম ও এক প্রস্তুতি সভা।

লুটনের আনন্দ মহল রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জনাব আব্দুল কাইয়ুম পংকি। এইডেড হাই স্কুলের সাবেক ছাত্র জহির আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন মাহুবব আহমেদ, সুহেল আহমেদ, সোবহান চৌধুরী রন্টি, ওয়েছ আহমদ চৌধুরী, এমদাদুল হক পাভেল, মুজাহিদ খান, খালিসুর রহমান, সোয়াহিলিম চৌধুরী, কে আর জসিম, মোসাহিদ উদ্দিনসহ আরো অনেকে।

সভায় উপস্থিত সকলে এক বাক্য বলেন, যে কোনভোবেই হোক আগামী ৭ই জুন লন্ডনের মালবারী স্কুলে আমাদের স্কুলের পূর্নমিলনী সফল করতে হবে। এবং সকলেই আমার এক সাথে যার যার অবস্থান থেকে নিজ নিজ এলাকায় কাজ করবো। আর একে অপরকে সহযোগিতা করব।

অনূষ্টান সমাপ্তে সকল প্রাক্তন ছাত্ররা সুহেল আহমদকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এই সভার সফল আয়োজন সহ সকল সার্বিক সহায়তা করার জন্য।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026