বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬

টাওয়ার হ্যামলেটস স্টেপনি ওর্য়াডে উপ-নির্বাচন: লেবার পার্টির প্রার্থী সাবিনা আক্তার

টাওয়ার হ্যামলেটস স্টেপনি ওর্য়াডে উপ-নির্বাচন: লেবার পার্টির প্রার্থী সাবিনা আক্তার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্টেপনি ওয়ার্ডে অনুষ্ঠেয় পুননির্বাচনে লেবার দলের পক্ষে কাউন্সিলার পদে প্রার্থী হয়েছেন সাবিনা আক্তার। আগামী ১১ জুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র পদে পুননির্বাচনের পাশাপাশি স্টেপনি ওয়ার্ডে কাউন্সিলার পদে পুননির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবিনা গত বছরের ২২ মে অনুষ্ঠিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে স্টেপনি ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছিলেন। ওই নির্বাচনে স্টেপনি ওয়ার্ডের বাসিন্দাদের সমর্থন ও সহযোগিতায় কৃতজ্ঞ সাবিনা বলেন, আশা করছি এবারও বাসিন্দারা একই রকম সমর্থন ও সহযোগিতা নিয়ে এগিয়ে আসবেন।

টাওয়ার হ্যামলেটসে জন্মগ্রহণকারী সাবিনা এ বারাতেই বড় হয়েছেন। তিনি বেল হাইস্কুল এবং সেন্ট জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশুনা করেন। গত সাত বছর ধরে তিনি টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির সদস্য। স্থানীয় এনএইচএস ও নার্সারি বন্ধের হাত থেকে রক্ষার আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন।

সাবিনা জানান, টাওয়ার হ্যামলেটসের বহু সংস্কৃতির মানুষের সহবস্থান নিয়ে তিনি গর্বিত। লেবার পার্টি পূর্ব লন্ডনের মানুষের উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রেখেছে উল্লেখ করে সাবিনা বলেন, আমাদের উচিত নিজেদের মধ্যে কোনো বিভাজনে না গিয়ে লেবার পার্টির নেতৃত্বে টাওয়ার হ্যামলেটসের উন্নয়নকে তরান্বিত করা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026