শীর্ষবিন্দু নিউজ: আগামীকাল রোববার লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে বাঙ্গালীর প্রাণের উৎসব বৈশাখী মেলা। আর এ মেলায় দি এইডড হাই স্কুলের পূর্নমিলনী ২০১৫ স্বার্থক করতে থাকবে একটি স্টল।
এইডেড স্কুলের সকল প্রাক্তন ছাত্ররা যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তারা এই স্টলে এসে তাদের রেজিস্ট্রেশন করতে পারবেন। মেলা উপভোগের সাথে সাথে স্মুতি বিজরিত হাইস্কুলের পূর্নমিলনী অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে এই রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে।
সকল প্রাক্তন ছাত্ররা নিজের এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও রেজিস্ট্রেশন বাবৎ ২৫ পাউন্ড জমা দিয়ে নিজের আসন নিশ্চিত করতে পারবেন। পূর্নমিলনী অনুষ্ঠানে ব্যাচভিত্তিক টেবিলে স্বপিরবারেও উপস্থিত থাকতে পারবেন।
আগামীকাল রোববারের পর থেকে আর কেউ রেজিস্ট্রেশন করতে পারবেন না। তাই মেলায় আসতে না পারলেও রেজিস্ট্রেশন টিমের সাথে যোগাযোগ করেও রেজিষ্ট্রেশন করে নিতে পারবেন।
রেজিস্ট্রেশন টিমের সদস্য- মনসুর: 078 7840 9818 রন্টি: 078 0939 7147 যোগাযোগ করা যাবে বলে আহবায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
দি এইডেড হাই স্কুল পূর্নমিলনী ২০১৫ এর আহবায়ক জনাব মাহমুদ হাসান এমবিই এক ভিডিও বার্তায় ১৭ই মের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আগামী ৭ই জুন এইডেড স্কুলের প্রাক্তন ছাত্রদের মিলন মেলাকে স্বার্থক করতে সকল প্রাক্তন ছাত্রদের উদ্যেশে আহবান জানিয়েছেন।
[youtube id=”/HbPdXE-2oEY” width=”600″ height=”350″]