সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৭

ইউনাইটেড এয়ারের মুনাফা বেড়ে চারগুণ

ইউনাইটেড এয়ারের মুনাফা বেড়ে চারগুণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজ কোম্পানির পরিচালনা পর্ষদ এর প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফা গত বছর একই সময়ের তুলনায় চারগুণ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ওয়েবসাইট থেকে জানা গেছে, ইউনাইটেড এয়ারওয়েজ কোম্পানি ২০১২ সালের ৩০ গত সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই থেকে সেপ্টেম্বর-২০১২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কর পরবর্তী মুনাফা হয়েছে ৩৫ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৮১ টাকা। গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৮ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৩৭ টাকা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026