শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩

ডেপ্টফোর্ড ও নিউক্রস বাংলাদেশী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

ডেপ্টফোর্ড ও নিউক্রস বাংলাদেশী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ডেপ্টফোর্ড ও নিউক্রস বাংলাদেশী কল্যাণ সমিতির একটি অতিরিক্ত সাধারণ সাধারণ সভা ২৬শে এপ্রিল রোববার সমিতির নিজস্ব অফিসে সকাল ১১.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।

আয়োজিত অতিরিক্ত এই সাধারণ সাধারণ সভায় সাবেক চেয়ারম্যান মরহুম কবির আহমেদ চৌধুরীর আকস্মিক মৃত্যুতে এক শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। উপস্থিত সকলেই তাদের বক্তব্যে সংঠনের সাথে জনাব চৌধুরীর জীবনের সম্পৃক্ততার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। সকলেই তার অবদানের কথা এক বাক্যে স্বীকার করেন। এবং আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

পরবর্তীতে সংঠনের নতুন নির্বাচিত সদস্যদের পরিচিতি পর্ব শেষে মসজিদ নির্মানের অগ্রগতি এবং ভবিষ্যত চাহিদার তাগিদ তুলে ধরে বলেন, সাবেক চেয়ারম্যান মরহুম কবির আহমেদ চৌধুরীর যেভাবে আমাদের পথ নির্দেশ দিয়ে আজকের এই পর্যন্ত নিয়ে এসেছেন। এখন আমাদের উচিত তার রেখে যাওয়া অসমাপ্ত অবদান মসজিদ নির্মান করে তার বাস্তরায়নে সফল রুপ দেয়া।

নির্বাচিত নতুন কমিটির সদস্যরা হলেন: চেয়ারম্যান: মোহাম্মদ সেলিম রহমান,  ভাইস চেয়ারম্যান: জনাব আলহাজ্ব সফিক আলী ও এম এ মাহিদ।

সাধারণ সম্পাদক: এনামুল এইচ খান, সহকারী সেক্রেটারি: জনাব তজমুল আলী, ট্রেজারার: জনাব কনর উদ্দিন।

সহকারী কোষাধ্যক্ষ: জনাব সাকিব জামান, ধর্মীয় সম্পাদক জনাব নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: জনাব আশিক মিয়া।

কমিটির সদস্য: জনাব সুহেল মিয়া, জনাব কমরু মিয়া, জনাব মতিউর চৌধুরী ও জনাব হাবিবুর রহমান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026