সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৯

সন্তান নেয়ার আগে যে ৭টি কাজ অবশ্যই করবেন তরুণ দম্পতিরা

সন্তান নেয়ার আগে যে ৭টি কাজ অবশ্যই করবেন তরুণ দম্পতিরা

শরীর স্বাস্থ্য ডেস্ক: বিয়ের পরই আমাদের সমাজে শুরু হয়ে যায় সন্তান নেয়ার জন্য মানসিক চাপ প্রয়োগ। প্রত্যেক দম্পতিকেই এটার মুখোমুখি হতেই হয় না চাইতেও। সন্তান তো একসময় নিতে হবেই। কিন্তু সন্তান নেয়ার আগে কী কী করণীয় সেটা জানেন কি?

ঝোঁকের মাথায় সন্তান নিয়ে ফেললে পরবর্তীতে অনেক দম্পতির মাঝেই দেখা দেয় সমস্যা ও দূরত্ব। তাই দাম্পত্যের কল্যাণে হলেও সন্তান নেয়ার আগে এই ৭টি কাজ করতে হবে অবশ্যই।

১) প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সন্তান নেয়ার সিদ্ধান্তটি। পরিবারের চাপে পড়ে সন্তান নেয়াটা চরম বোকামি, কেননা এই বিষয়টি আপনার জীবনকে অহেতুক জটিল করে তোলে। সন্তান নেয়া অনেক বড় একটি দায়িত্ব, আপনি এই মুহূর্তে সেই দায়িত্বের জন্য তৈরি নাও হতে পারেন। কিংবা আপনি হয়তো তৈরি, কিন্তু আপনার জীবনসঙ্গী তৈরি নন। তাই সন্তান নেয়ার সিদ্ধান্ত দুজনে মিলে অনেক আলোচনা করে তবেই নিন। কারো চাপে নয়।

২) সন্তান নেবেন ভালো কথা, কিন্তু তাঁর আগে নিজেদের আর্থিক ভিত মজবুত করুন। সন্তান নেয়া ও লালনপালনের মত আর্থিক সামর্থ্য ও সঞ্চয় করে তবেই সিদ্ধান্ত নিন। হুট করে ঝোঁকের মাথায় নেবেন না।

৩) সন্তান নেয়ার একটা প্রভাব মা-বাবার পড়াশোনা ও ক্যারিয়ারে পড়ে। বিশেষ করে মায়েদের ক্ষেত্রে তো অবশ্যই। সেই ব্যাপারটিও হিসাবের মাঝে রেখে তবেই পরিকল্পনা করুন। অন্যথা জীবনের একটা পর্যায়ে চরম হতাশায় ভুগবেন।

৪) সন্তান গ্রহনের সিদ্ধান্ত নেয়ার পরই একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। দুজনের প্রয়োজনীয় টেস্টগুলো করান, এতে সন্তানের অনেক অসুখ-বিসুখ সম্পর্কে অগ্রিম জানতে পারবেন। তাছাড়া আপনারা দুজনে সুস্থ আছেন কিনা এবং স্ত্রী সন্তানধারণের জন্য শারীরিক ভাবে সুস্থ কিনা সেটা নির্ণয় করাও জরুরী।

৫) গর্ভধারণের আগেই নারী নিজের সমস্ত জরুরী চিকিৎসা করিয়ে নিন। যেমন গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা করা যায় না। ডাক্তারের পরামর্শ মোতাবেক এই কাজগুলো করে ফেলুন।

৬) সন্তান নেয়ার আগে পড়ে যৌন জীবন কেমন হবে, কতদিন কী কী করা যাবে না এসব আগে থেকেই জেনে নিন। সন্তান নেয়ার কারণে অনেকটা সময় যৌন জীবন বাধাগ্রস্থ হয়, যেটা অনেক দম্পতির মাঝেই দূরত্বের কারণ হয়ে দাঁড়ায়। এমনকি পরকীয়া ও ডিভোর্সও হতে দেখা যায়। তাই অবশ্যই সবকিছু বুঝে নিন ভালো করে।

৭) বিয়ের পর পরই হুট করে সন্তান নেবেন না। প্রেমের বিয়ে হোক বা পারিবারিক, কিছুদিন অপেক্ষা করুন। ভালোভাবে যাচাই করে দেখুন এই মানুষটির সাথেই বাকি জীবন কাটাতে চান কিনা। তারপর সন্তান নিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026