রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭

ফেসবুক প্রেমিককে দেখতে ভারতে গিয়ে মারা গেলেন ব্রিটিশ মহিলা প্রেমিকা

ফেসবুক প্রেমিককে দেখতে ভারতে গিয়ে মারা গেলেন ব্রিটিশ মহিলা প্রেমিকা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফেসবুকে গল্প করতে করতেই ৩০ বছর বয়সী যশপালের প্রেমে পড়ে যান দুই সন্তানের মা বছর ৪৫-এর অ্যাঞ্জেলা স্লিন। বাড়ি ব্রিটেনের চেশায়ারে। ফেসবুকে আলাপ হয় ভারতের পাঞ্জাবের লুধিয়ানার যুবক যশপাল সিং তুরের সঙ্গে। দীর্ঘদিন ধরেই চলত চ্যাট।

ফেসবুকে গল্প করতে করতেই ৩০ বছর বয়সী যশপালের প্রেমে পড়ে যান দুই সন্তানের মা বছর ৪৫-এর অ্যাঞ্জেলা স্লিন। স্বামী, পরিবারকে না জানিয়েই যশপালের সঙ্গে দেখা করতে পাড়ি দেন ভারত। কিন্তু যশপাল যখন অ্যাঞ্জেলাকে দেখলেন, তখন অ্যাঞ্জেলা মৃত। ভারতে পৌঁছেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যাঞ্জেলা।

পুলিশ সূত্রে খবর, ব্রিটেনের একটি হাসপাতালে নার্স ছিলেন অ্যাঞ্জেলা। ফেসবুকে পরিচয় হয় লুধিয়ানার বাসিন্দা যশপালের সঙ্গে। চ্যাট করতে করতেই একে অপরকে ভালোবেসে ফেলেন তাঁরা। অ্যাঞ্জেলা সম্প্রতি ঠিক করেন, যশপালের সঙ্গে দেখা করবেন। বাড়ির কাউকে না জানিয়েই গত ৪মে তিনি ভারতের বিমান ধরেন।

২৪ ও ১৫ বছর বয়সি দুই ছেলেকে তিনি বলেছিলেন, অফিসের কাজে বাইরে যাচ্ছেন। কিন্তু কোথায় যাচ্ছেন কিছু বলেননি। স্বামীও জানতেন না ভারতে যাচ্ছেন তাঁর স্ত্রী। ভারতে পৌঁছানোর একদিন পরেই নিউমোনিয়া আক্রান্ত হন অ্যাঞ্জেলা। রবিবার পঞ্জাবের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ব্রিটেনে অ্যাঞ্জেলার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তবে অ্যাঞ্জেলার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তাঁর পরিবার।

অ্যাঞ্জেলার শাশুড়ির কথায়, অ্যাঞ্জেলা যথেষ্ট সুস্থ ছিল। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে না। এর পিছনে অন্য কোনও কারণ আছে। যশপালের কিছু বন্ধুর দাবি, অ্যাঞ্জেলাকে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন যশপাল। সে জন্যই ব্রিটেনের প্রাসাদোপম বাড়ি ছেড়ে ভারত পাড়ি দেন অ্যাঞ্জেলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025