বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬

জলবায়ূ পরিবর্তন তহবিল ক্যাম্পেইনে শেখ হাসিনার অগ্রণী ভুমিকা রয়েছে

জলবায়ূ পরিবর্তন তহবিল ক্যাম্পেইনে শেখ হাসিনার অগ্রণী ভুমিকা রয়েছে

সৈয়দ শাহ সেলিম আহমেদ: বিশ্ব জলবায়ূ সম্মেলন ও ক্যাম্পেইন যেভাবে প্রতিফলিত হচ্ছে, আলোচিত হচ্ছে এবং এর বিরূপ প্রভাবে যে সব দেশ আক্রান্ত ও তহবিল পাচ্ছে- এর সফল ক্যাম্পেইনর এবং বিশ্ব পরিমন্ডলে অত্যন্ত সফলতার সাথে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়াজ উঠানোর ফলেই সেটা সম্ভব হয়েছে।

সেজন্য শেখ হাসিনাকে বলা যায় এর আওয়াজ ও সফলতার এক রূপকার।এ প্রসঙ্গে কোপেনহেগেনে জলবায়ূ সম্মেলনে শেখ হাসিনা ১৪ ঘন্টা একাধারে সরকার ও ধনী রাষ্ট্রগুলোর প্রধানদের সাথে নেগোশিয়েটের প্রত্যক্ষ দর্শী হিসেবে চিত্র তুলে ধরেন।

আর সব দিক দিয়ে শেখ হাসিনার কল্যাণেই বিশ্ব সভায় সারা পৃথিবী আজ জলবায়ূ পরিবর্তনের বিরূপ প্রভাবের তহবিল গঠণে বড় ভুমিকা রেখেছেন- তা অনবদ্য ও বিরল এক ঘটনা, সেই সাথে কৃতিত্বেরও দাবীদার। কথাগুলো বলছিলেন লন্ডনে সিলেট টাউন এসোসিয়েশন আয়োজিত সিলেট শহর সম্মেলনে ক্লাইমেট চেঞ্জ নিয়ে উপস্থাপিত জাতি সংঘ ও বাংলাদেশ শীর্ষক একক বক্তব্য উপস্থাপনায় জাতি সংঘে নিয়োজিত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডঃ আব্দুল মোমেন।

শনিবার লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, প্রবাসীর কথার লেখক নূরুল ইসলাম, আওয়ামীলীগের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, লন্ডন এসেম্বলি মেম্বার মুরাদ কোরেশী, সমাজসেবি খালেদা মোস্তাক কোরেশী, নাজমা বেগম, হোসনে আরা মতিন, আনসার আহমদ উল্লাহ, সাংবাদিক শাহাব উদ্দিন বেলাল, আওয়ামী যুবলীগের জামাল আহমদ খান, লন্ডন বিডি নিউজের সম্পাদক জাকির হোসেন কয়েস আলী, অজন্তা দেব রায়, শাহ শামীম, প্রমুখ।

ইউ এন এম্বাসাডার ডঃ মোমেন অত্যন্ত প্রাণবন্ত ভাষায় জাতি সংঘে বাংলাদেশের নানান অর্জন সহ এ পর্যন্ত বিস্তর কাজের ফিরিস্তি তুলে ধরেন। তিনি ক্লাইমেট চেঞ্জের ফলে গরীব দেশগুলো যেভাবে প্রতিক্রিয়া হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, বন্যা, খড়া, ঘুর্ণিঝড়, সিডর, আইলা, ভুমিকম্প ইত্যাদির প্রভাব ও ক্ষতিগ্রস্থদের তথ্য উপাত্ত তুলে ধরে বলেন, জলবায়ূ পরিবর্তনের আমরা ধনীদেশগুলোকে, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীর মাধ্যমে এটাই বুঝাতে সক্ষম হয়েছি-আমাদের যে দেশগুলো আজকে এর বিরূপ প্রভাব পড়ছে, সেই একই ক্ষতির সম্মুখীন ধনীদেশগুলোতে কাল হবে।

সেজন্যে এর প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোতে পর্যাপ্ত তহবিল যোগাড়ের চেষ্টা এর মাধ্যমে অব্যাহত আছে। তবে জলবায়ূ তহবিলের ব্যাপারে নানা প্রতিকূলতার বিষয়ও ডঃ মোমেন তুলে ধরেন। ফান্ড সংক্রান্ত যে সব জটিলতায় সহায়তা পাওয়া যায়না, তা দেখভালের জন্য এখন সেক্রেটারিয়েট রয়েছে- যেখানে ফান্ড এর জন্য আবেদন সাকসেসফুল না হলে সেক্রেটারিয়েটকে বলা যায়।

ডঃ মোমেন আরো বলেন, আমি মনে করি, লন্ডন, আমেরিকা বিশ্বের যেখানেই আমরা থাকিনা কেন, নিজ নিজ অবস্থান থেকে স্কুল, প্রতিষ্ঠান, চ্যারিটি আকারে জলবায়ূর বিরূপ প্রভাবের ব্যাপকতা নিয়ে জনসচেতনতা ও সরকার প্রধানদের সাথে লিয়াজো

মেইনটেইনের জন্য ক্যাম্পেইন প্রতিনিয়ত করা, যাতে আমাদের দেশের যে ক্ষতি হচ্ছে, বিভিন্ন উপকূলীয় এলাকা সমূহের নানা দুর্ভোগের কথা তুলে ধরে তাদের দায় দায়িত্বের ব্যাপারে সচেতন ও বিবেক জাগ্রত করা। এমন প্রেসার গ্রুপের মতো কাজ আপনারা সকলে মিলে করতে পারেন। এর বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেন।

ব্লগারদের হত্যা সহ ডঃ জাফর ইকবালের প্রতি কটুক্তিরও নিন্দা করে তিনি বলেন, আমাদের জাতীয়ভাবে একটা অধঃপতন শুরু হয়েছে। এখন সবাই যেন লোভের বশবর্তী, হিংসা এবং কেউ কাউকে তোয়াক্কা না করা, সম্মানী লোকদের অসম্মান রেওয়াজে দাঁড়িয়ে গেছে। আমরা এর নিন্দা জানাই এবং এ সব বন্ধ হওয়া জরুরী।

তিনি বলেন, এতোকিছুর পরেও আমাদের অর্থনৈতিক উন্নয়ন, গার্মেন্টস সেক্টরের সাফল্য, নারীর কর্মসংস্থানের বৃদ্ধি, নারী শিক্ষার অগ্রগতি, বিদ্যুৎ জ্বালানীর অগ্রগতি, জলবায়ূ পরিবর্তনে গরীব দেশগুলোর সহায়তায় তহবিল সংগ্রহে অগ্রবর্তী ভুমিকায় বিশ্ব আমাদের সাফল্যে পঞ্চমুখ। তবে তিনি বলেন আমাদের আরো অগ্রগতি করতে হবে।

আরো অনেক কাজ করতে হবে। প্রশাসনের সকল স্তরের এবং সকলের দায় দায়িত্ব নিষ্ঠা ও সততা এবং নিজেদের কর্তব্য বোধ সেই সাথে দেশ ও জাতির প্রতি, নিজের কমিউনিটির প্রতি দায় দায়িত্ব সচেতন হয়ে ভুমিকা রাখতে হবে।

ডঃ মোমেনের বক্তব্যের পর অনুষ্ঠানের উপস্থাপক আনসার আহমদ উল্লাহ উপস্থিত সকলের কাছ থেকে প্রশ্ন ও মতামত আহবান করলে একে একে অনেকেই নিজেদের মতামত তুলে ধরেন। কেউ কেউ সাম্প্রতিক ব্লগার হত্যা ও ধর্ষন, আইন শৃঙ্খলার অবলনতি, পুলিশ প্রশাসনের ভুমিকা সহ সার্বিক উন্নয়ন নিয়েও প্রশ্ন করেন। সকলের প্রশ্ন ও মতামত অত্যন্ত ধৈর্য সহকারে নোট নিয়ে সব শেষে ডঃ মোমেন আবারো সকলের প্রশ্নের জবাব সহ নানা তথ্য উপাত্তের মাধ্যমে বক্তব্যের সমাপ্তি টানেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026