মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৫

বাংলাদেশীদের শিগগিরই ফেরত পাঠাতে ইন্দোনেশিয়ার উদ্যেগ

বাংলাদেশীদের শিগগিরই ফেরত পাঠাতে ইন্দোনেশিয়ার উদ্যেগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শিগগিরই আশ্রিত বাংলাদেশীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবে ইন্দোনেশিয়া। দেশটির একজন মন্ত্রী এ কথা জানিয়েছেন। আচেহ প্রদেশে ৭০০ বাংলাদেশী অভিবাসীকে আশ্রয় দিয়েছে ইন্দোনেশিয়া। আন্দামান সমুদ্রে তাদের বহনকারী নৌকা পাচারকারীরা ফেলে যাওয়ার পর আন্তর্জাতিক চাপে তাদের উদ্ধার করে ইন্দোনেশিয়া। এ খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

আচেহ প্রদেশে এক সফরে ইন্দোনেশিয়ার সামাজিক স¤পর্ক মন্ত্রী খোফিফাহ ইন্দার পারাওয়ানসা বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে তার সরকার ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। খুব শিগগিরই বাংলাদেশীদের নিজ দেশে প্রত্যাবর্তন করা হবে। আগামী ৩-১০ দিনের মধ্যে বাংলাদেশীরা ট্রাভেল ডকুমেন্ট পেয়ে যাবে।

এরপর উত্তর সুমাত্রা প্রদেশের রাজধানী মেদান থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। ট্রাভেল ডকুমেন্ট প্রস্তুত হবার ২-৩ মাসের মধ্যেই তাদের বিমান টিকেট হাতে পাওয়া যাবে এবং বাংলাদেশীদের ভ্রমনের সমস্ত খরচ আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) বহন করবে বলে জানান মন্ত্রী।।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026