বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪

সিরিয়া প্রসঙ্গে ডেভিড মিলিব্যান্ড

সিরিয়া প্রসঙ্গে ডেভিড মিলিব্যান্ড

ড. মুকিদ চৌধুরী: ডেভিড মিলিব্যান্ড মন্তব্য করেছেন যে, ২০১৫-এর সাধারণ নির্বাচনে ভরাডুবি ও নিষ্পেষণ পরাজয়ের পর লেবার পার্টিকে পাঁচ বছরের মধ্যে দ্বিতীয় বারের জন্য শ্রেণীকক্ষের পিছনের সারিতে পাঠানো হয়েছে৷ এই সাবেক পররাষ্ট্র সচিব আরো মন্তব্য করেছেন যে, লেবার পার্টিকে “গভীর এবং সৎ চিন্তা” করা প্রয়োজন ছিল; কারণ তার ভাই এড মিলিব্যান্ড-এর নেতৃত্বে লেবার পার্টির জন্য পরাজয় ঘটে তা ছিল ১৯৮৩ সালের চেয়েও ভীষণভাবে সুচনীয়৷

তিনি ব্রিটিশ রাজনীতিতে ফিরে আসার পরিকল্পনা করছেন বলে মনে হচ্ছে৷ আর যদি তিনি ফিরে আসেন তাহলে লেবার পার্টির জন্য ভালই হবে; কারণ তার অভিজ্ঞতা আছে দুঃসময়ে কিভাবে দলের জয় ছিনিয়ে আনা যায়৷

সামনের সারির সাবেক এই সাংসদ ডেভিড ক্যামেরনের বৈদেশিক নীতির কঠোর সমালোচনার করে বলেছেন যে, বর্তমানে ব্রিটেন বিশ্বরাজনৈতিক যন্ত্রণাদায়কভাবে অন্যের “পশ্চাদপসরণ” করছে৷ তিনি বলেন, “ইউকে বিশ্বের সবচেয়ে খোলা এবং বিশ্বব্যাপী সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল; ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিভাগের এইড প্রোগ্রামিং ছিল বিশ্বের একটি উজ্জ্বল উদাহরণ; কিন্তু এখন আমরা রাজনৈতিকভাব একঘরে হয়ে পড়েছি; প্রতিরক্ষা বাজেটও কমে যাচ্ছে; ই.ইউ-তে থাকব কিনা তার উপর আসছে একটি গণভোট৷”

ডেভিড মিলিব্যান্ড পররাষ্ট্র নীতি সম্পর্কে সতর্ক করে বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ক্ষেত্রে আন্তর্জাতিক রেষারেষি এবং শক্তিশালী দেশের মধ্যে অধোগামী সম্পর্ক আন্তর্জাতিক শান্তি বিনষ্ট করছে৷ সিরিয়াকে “নরকে অবতীর্ণ” করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ একটি সঠিক পররাষ্ট্র নীতি নির্মাণের অভাবে এমনটি হয়েছে বলে তার ধারণা৷

আধুনিক একটি সঠিক পররাষ্ট্রনীতি নির্মাণই পারে সব সমস্যার সমাধান করতে; তবে বর্তমানে সিরিয়া সব সমস্যার ঘাঁটি; আর এসব সমস্যার সমাধানের উপযুক্ত উদ্যোগের অভাব; আর তাই সেখানের জনগণ হারিয়ে ফেলছে সবরকম আশার আলো; আত্মবিশ্বাস৷ সিরিয়াতে যা ঘটছে তা সত্যিই জঘন্য৷ এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে যা প্রয়োজন তা হচ্ছে একটি অসাধারণ রাজনৈতিক প্রক্রিয়া; অথবা এমনকি কোনো উদ্দীপনা কিন্তু তা সম্পূর্ণভাবে অনুপস্থিতি৷ এই বিপজ্জনক নীরবতার মধ্যেই সিরিয়া বেপরোয়া হয়ে ওঠে এবং সমস্যার তার প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি হচ্ছে৷

তিনি আরো বলেছেন যে, সৌদি আরব ও ইরানের মধ্যে দ্বন্দ্ব, আর ইউক্রেনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মধ্যে বিরোধ- এসবই সিরিয়া বর্তমান পরিস্থিতির দিকে ঠেলে দিতে সাহায্য করে৷ একটি অর্থপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় যদি প্রাণরস পেতে হয় তাহলে ব্রিটেনকে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক৷

তবে দুঃখজনক হলেও সত্যি যে, ইউ বিশ্ব-রাজনৈতিক থেকে প্রায় সম্পূর্ণ অনুপস্থিতি৷ অবশ্যই ইরাক ও আফগানিস্তানের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর ভুল উচ্চমূল্য দিতে হচ্ছে৷ আরো বলেছেন যে, শুধুমাত্র মানবিকাধিকার দিয়ে সিরিয়ার বর্তমান সমস্যার মীমাংসার জন্য প্রয়োজন একটি আন্তর্জাতিক রাজনৈতিক সমাধান৷




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026