শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট শিক্ষাবোর্ডের এবারের এসএসসি পরীক্ষায় এবারের গড় পাসের হার ৮১.৮২%। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৯৫.১২৫%। আর মানবিক বিভাগে সর্বনিম্ন পাসের হার ৭৬.৪৬%। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৯.২৮%।
শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান খান। তিনি জানান, গতবারের তুলনায় এবার সিলেটে পাশের হার ও জিপিএ-৫ কমেছে । এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে শতকরা ৮১ দশমিক ৮২ভাগ শিক্ষার্থী। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫২ জন।গতবারের পাশের হার ছিল ৮৯ দশমিক ২৩ ভাগ। গতবারের চেয়ে পাসের হার কমেছে ৭.৪১ ভাগ। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫২ জন। গতবছর এই সংখ্যা ছিল ৩ হাজার ৩৪১ জন।
এবার সিলেট বোর্ড মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ২৪৫ জন। ছেলে ৩২ হাজার ৪১৩ মধ্যে পাশ করেছে ২৬ হাজার ৯৬৬ জন। পাশের হার ৮৩ দশমিক ২০ ভাগ। ৩৯ হাজার ৬১১ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩১ হাজার ৯৬৬ জন। পাশের হার ৮০ দশমিক ৭০ ভাগ।