বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪

যে পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই সফর করা যায় ১৭৪টি দেশ

যে পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই সফর করা যায় ১৭৪টি দেশ

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কোন দেশের নাগরিকরা কোনরকম ভিসার আবেদন না করেই বিশ্বের প্রায় সব কটি দেশ ভ্রমণ করতে পারে? বিমানের টিকিট বুকিং দেয়ার ওয়েবসাইট গোইউরো ৫১টি দেশের তালিকা দিয়েছে যাদের পাসপোর্ট দিয়ে কোনওরকম ভিসার আবেদন না করেই বহু দেশ সফর করা যায়।

এমন পাঁচটি দেশ রয়েছে যাদের পাসপোর্ট দিয়ে ১৭৪টি দেশে ভিসা-ছাড়াই সফর করা সম্ভব। এসব দেশের মধ্যে পার্থক্য দেখানোর জন্য ওয়েবসাইটটি হিসাব করেছে কোন দেশে পাসপোর্ট-এর দাম সবচেয়ে কম এবং কোন দেশে বেশি । দেখা গেছে সুইডেনে পাসপোর্ট পেতে ব্যয় করতে হয় ২৮ পাউন্ড, এর পর রয়েছে ফিনল্যান্ড, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এসব দেশে পাসপোর্ট পেতে লাগে ৭৩ পাউন্ড।

কোন বিদেশি পাসপোর্ট লন্ডনে সবচেয়ে বেশি দেখা যায়?

লন্ডনে সবচেয়ে বেশি দেখা যায় এমন দেশগুলোর পাসপোর্টের মধ্যে শীর্ষ ১০-এ রয়েছে যথাক্রমে ডেনমার্ক, কানাডা, স্পেন, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। কিন্তু শীর্ষ ২০ টি দেশের তালিকায় রয়েছে ইউরোপ ও উত্তর আমেরিকার বাইরের মাত্র দুটি দেশ জাপান (১৩) এবং সিঙ্গাপুর (১৮)।

অন্যদিকে দেখা যাচ্ছে, সুইডেনে পাসপোর্ট পেতে ব্যয় করতে হয় ২৮ পাউন্ড, এবং ফিনল্যান্ড, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই দেশ গুলোতে ব্যয় হয় ৭৩ পাউন্ড। ব্যয়বহুল পাসপোর্টের দেশ গুলোর মধ্যে শীর্ষে আছে তুরুস্কের পরেই আছে লিথুয়ানিয়া, মেক্সিকো, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড এখানে ১০০ পাউন্ডের কিছু বেশি খরচ হয়।

জরিপের তথ্য অনুযায়ী, সবচেয়ে ব্যয়সাপেক্ষ পাসপোর্ট হলো তুরস্কের। এদেশে পাসপোর্টের জন্য ব্যয় করতে হয় ১৬৬ পাউন্ড। অপরদিকে লিথুয়ানিয়া, মেক্সিকো, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডের পাসপোর্ট ১০০ পাউন্ডের কিছু বেশি দিলেই পাওয়া যায়। আর সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বুলগেরিয়া, ভারত ও কাতারের মানুষ মাত্র ২০ পাউন্ডেরও কম অর্থে পাসপোর্ট সংগ্রহ করতে পারেন।

জরিপে আরও কয়েকটি দেশের পাসপোর্টের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ফিনল্যান্ডের পাসপোর্ট যার পুরুত্ব সাধারণ পাসপোর্টের চেয়ে দ্বিগুণ এবং এর প্রচ্ছদে একটি মুজ-এর ছবি রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026