রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪

বাংলাদেশে আপাসেন ইন্টারন্যাশনাল এর কার্যক্রম প্রশংসিত

বাংলাদেশে আপাসেন ইন্টারন্যাশনাল এর কার্যক্রম প্রশংসিত

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশে লানিং ডিজএবল শিশুদের জন্য আপাসেন ইন্টারন্যাশনাল এর স্পেশাল সেন্টারের কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। কথাগুলো বলছিলেন অনষ্টানে আমত্রিত অতিথিবৃন্দ। সোমবার আপাসেন ইন্টারন্যাশনাল এর লন্ডনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়

আপাসেন ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান হেলাল রহমান এর সভাপতিত্বে এবং চিফ এক্সিকিউটিভ মাহমুদ হাসান এমবিই এর সঞালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ব্যারনেস পলা মঞ্জিলা উদ্দিন এবং অল পার্ট পার্লামেন্টারিয়ান গ্রুপ ফর বাংলাদেশ এর ভাইস চেয়ার ও পপলার এন্ড লাইম হাউসের এমপি জিম ফিট্জপ্যাটরিক।

অনুষ্টানের শুরুতে সংগঠনের চিফ এক্সিকিউটিভ মাহমুদ হাসান এমবিই আপাসেন ইন্টারন্যাশনাল এর গুরুত্বপূর্ন কার্যক্রম সম্পর্কে গুরুত্ব তুলে ধরে বলেন, আপাসেন ইন্টারন্যাশনাল সিলেট শহর, কাপাসিয়া ও কুড়াইল বস্তির দরিদ্র পরিবাগুলোর জন্য সপ্তাহে ৬ দিন ফ্রি ডে কেয়ার সার্ভিস চালু করেছে।

জনাব হাসান বলেন, ঢাকা বিভাগের কাপাসিয়া ও কুড়াইল বস্তিতে দুটি নতুন ডে কেয়ার সেন্টার স্থাপনের জন্যে আমরা ব্র্যাককে ট্রেনিং ও রিসোর্স সরবরাহ করছি। নিজেদের প্রিয় সন্তানদের জটিল চাহিদাগুলো পূরণ করতে গিয়ে হিমসিম খাওয়া দরিদ্রতম পরিবাগুলোকে সাহায্য করার লক্ষ্যে এসব সেন্টারে সপ্তাহে ৬দিন ফ্রি সার্ভিস দিয়ে থাকে। এই সেন্টারগুলো স্পেশাল হসপিটাল ইউনিটগুলোর সাথে যোগাযোগ রেখে কমিউনিটি স্কুল ও হেলথ কেয়ার ফ্যাসিলিটি এই দুই ভুমিকাই পালন করছে। শিশুরা এখানে মহিলা শিক্ষক, থেরাপিস্ট ও কেয়ার এসিস্টেন্টদের কাছ থেকে পূর্ণ সার্পোট পেয়ে আসছে।

তিনি আরে বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে সিলেট বিভাগে এ ধরনের আরো সেন্টার স্থাপনের জন্যে আমরা ফান্ড সংগ্রহ করছি। এসব স্থানে জরুরী সহায়তার প্রয়োজন সম্পর্কে জানা গেছে আমদের রিসার্চ থেকে। আমরা দু বছর সময়কাল পর্যন্ত কম পক্ষে পাচটি সেন্টার ব্যয় নির্বাহের লক্ষ্যে ১০০ হাজার পাউন্ড সংগহ করার ব্যাপারে আশাবাদী। একজন স্পেশাল নীডরে শিশুর এক মাসের ডে কেয়ারের খরচ যোগাতে প্রয়োজন মাত্র ২০ পাউন্ড। এই প্রজেক্টের প্রতি যুক্তরাজ্যে ও বাংলাদেশ দুই দেশেরই পার্লমেন্টারিয়ান ও সরকারী বিভাগ থেকে ব্যাপক সমর্থন পাওয়া গেছে।

ব্যারনেস পলা মঞ্জিলা উদ্দিন তার বক্তব্যর শুরুতেই এই কার্যক্রমের মহতি প্রশংসা করে বলেন, বাংলাদেশে আপাসেন ইন্টারন্যাশনাল এর কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। আমি যদিও জানতাম তবে আজ এখানে এসে এই সংগঠনের কার্যক্রম জেনে সত্যিই আনন্দিত।

সদ্য নির্বাচিত পপলার এন্ড লাইম হাউস আসনের এমপি জিম ফিট্জপ্যাটরিক তার বক্তব্যে বলেন, আপসেন বাংলাদেশীদের দ্বারা পরিচালিত একটি সংগঠন যা তাদের সুদুর প্রসারি কার্যক্রম নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা দিয়ে যাচ্ছে। নি:সন্দেহে এটা কমিউনিটির জন্য সুখবর এবং প্রশংসার দাবিদার। আমাকে এখানে দাওয়াত দিয়ে এর কার্যক্রম সম্পর্কে অবহিত করার জন্য ধন্যবাদ জানাই সংগঠনের কর্তাব্যাক্তিদের। বিশেষ করে মাহমুদ হাসান এমবিই কে।

আপাসেন ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান হেলাল রহমান বলেন, বাংলাদেশের দরিদ্র পরিবাগুলোর গুরুতর শিক্ষা প্রতিবন্ধী, অটিজম ও অন্যান্য স্পেশাল নিড রয়েছে এমন শিশুদের জন্যে সংগঠনটি সেখানে ফ্রি হেলথ ও এডুকেশন সার্ভিস প্রদান শুরু করেছে। বাংলাদেশে এই শিশুদের জণ্যে এটাই আপসেন এর প্রথম সেবা।

খ্যাতনামা চ্যারিটি সংগঠন ব্র্যাক এর সহযোগিতায় বস্তি ও গ্রামাঞ্চলে দরিদ্র জনগষ্ঠির আবাসনকেন্দ্র আপাসেন এর লোকাল ডে কেয়ার সেন্টার গুলো চালু করা হয়েছে। যাদের সমাজে পাগল বলা হয়ে থাকে। এক ঘরে করে আছে যারা, যারা ঝুকিতে আছে এ রকম জীবনের পূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকার থেকে যারা বঞ্চিত এমন শত শত বিপন্ন শিশুকে সনাক্ত করেছেন আপসেন এর স্থানীয় কর্মীরা।

তিনি জানান, সিলেট শহরের ঘাসিটুলায় আরেকটি সেন্টার খোলার জন্যে আপসেন ব্যাপকভিত্তিতে কাজ করে চলেছে। সেখানে অন্তত ১০০ জন শিশুকে সনাক্ত করা হয়েছে।, যাদের জরুরী ভিত্তিতে সহায়তা প্রয়োজন।

আপাসেন ইন্টারন্যাশনাল এর কার্যক্রম সম্পর্কে জানতে বা সহায়তার ব্যাপারে যোগাযোগ করতে ফোন নাম্বার 0207 001 2266 বা ওয়েবসাইট: www.apaseninternational.org.uk অথবা লন্ডনে নিজস্ব অফিস: Carmine Wharf, 30 Copenhagen Place, London E14 7FF অনুরোধ জানানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025