শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৫

গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সাউথ ওয়েলস রিজিওনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সাউথ ওয়েলস রিজিওনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিতাব আলী: বৃটেনের বাংলাদেশ কমিউনিটির সর্ববৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের বার্ষিক সাধারণ সভা অতি সম্প্রতি বৃটেনের ওয়েলস এর রাজধানী কার্ডিফের সম্রাট রেস্টুরেন্টে সম্পন্ন হয়েছে।

গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলস রিজিওনাল চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলীর সভাপতিত্বে এবং রিজিওনাল জেনারেল সেক্রেটারী মো: আসকর আলীর পরিচালনায় অনুষ্ঠিত এজিএম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী ওয়েলসের সাবেক চেয়ারপার্সন কমিউনিটি লিডার মকিস মনসুর আহমদ।

বিশেষ অতিথি ছিলেন জিএসসির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ওয়েলসের সাবেক সেক্রেটারী শেখ মো: আনোয়ার, জিএসসির উপদেষ্টা শেখ মো: তাহির উল্লাহ, কেন্দ্রীয় উপদেষ্ঠা আলহাজ্ব মো: আসাদ মিয়া, ওযেলসের সাবেক চেয়ারপার্সন এস এ রহমান মধু ও কমিউনিটি সংগঠক আব্দুল মালিক। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনহার মিয়া।

আপ্যায়নের সাবির্ক ব্যবস্থাপনায় ছিলেন ক্যাটারিং সেক্রেটারী মো: লিলু মিয়া। সভায় বার্ষিক ও আর্থিক রিপোর্ট পেশ করেন জেনারেল সেক্রেটারী মো: আসকর আলী ও সংগঠনের ট্রেজারার বদর উদ্দিন বাবর, রিজিওনাল চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলীর স্বাগত বক্তব্যের পর বার্ষিক ও আর্থিক রিপোর্ট এর ওপর আলোচনায় অংশ নেন সৈয়দ আমান উল্লাহ খোকন, গোলাম মর্তুজা, আক্তারুজ্জামান কুরেসী নিপু, জয়নাল উদ্দিন শিবলু, সেলিম আহমদ, মুহিবুর রহমান মুহিবম, কেন্দ্রীয় সদস্য শাহ মো: শাফি কাদির, মো: লিলু মিয়া, আব্দুল কালাম মুমিন, এবি রুনেল, ফরুক মিয়া, ফখরুল ইসলাম, নুরুল আলম চুনু, জাহিদ হাসান, রকিবুর রহমান, জহির উদ্দিন আলী, শামিম মিয়া, মো: জুয়েল মিয়া, সাইফুর রহমান, জয়নাল আবেদীন, শাহজাহান খান, আমির উদ্দিন, হাবিবুর রহমান পারভেজ, আব্দুল ওয়াহিদ বাবুল, আব্দুল ওয়াদুদ, সেবুল আলী, ফরুক মিয়া, পারভেজ আহমদ, বদরুল মনসুর, লিটন মিয়া, আজির উদ্দিন, ইকবাল আহমদ, সুমন আলী, জাহাঙ্গীর আলম, মিলটন রহমান, আব্দুল ওয়াহিদ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে রিপোর্ট পাস করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জিএসসির কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী ওয়েলসের সাবেক চেয়ারপার্সন মকিস মনসুর আহমদ বর্তমান কমিটিকে ধন্যবাদ জানিয়ে গ্রেটারি সিলেট কাউন্সিল সাউথ ওয়েলস রিজিওনের গৌরবোজ্জল অতীত কর্মকান্ডের স্মৃতিচারন করে আগামী দিনে সংগঠনের অগ্রযাত্রায় অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আরও বলিষ্ট ভুমিকা রাখার জন্র সবার প্রতি আহ্বান জানান। সংগঠনের চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলি, জেনারেল সেক্রেটারী আসকর আলী ও ট্রেজারার বদর উদ্দিন চৌধুরী বাবর, এজ্এিম এ উপস্থিত সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026