বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪

ক্যাটারিং ফর ক্যাটারারর্স শ্লোগান দিয়ে বিবিসিএ এর যাত্রা শুরু

ক্যাটারিং ফর ক্যাটারারর্স শ্লোগান দিয়ে বিবিসিএ এর যাত্রা শুরু

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ক্যাটারিং ফর ক্যাটারারর্স এই শ্লোগান নিয়ে বৃটেনে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ক্যাটারারর্সদের নতুন সংগঠন ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারারর্স এসোসিয়েশন (বিবিসিএ)। গতকাল মঙ্গলবার দুপুরে ইষ্ট লন্ডনের সোনারগাঁও রেষ্টুরেন্টে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যুক্তরাজ্যে বাংলাদেশী রেষ্টুরেন্টগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় গুলোকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে তারা নতুন এই সংগঠনটির যাত্রা শুরু করেছেন। আগামী দশজুন বিকেলে আনুষ্টানিক ভাবে নতুন কমিটির নাম ঘোষনা করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নতুন কমিটির প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী কাউন্সিলার আতিকুল হক। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জয়েন্ট প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী সুলতান বাবর, নবাগত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে এনামুল করীম খান (সেলিম খান), সহিদুর রহমান, তারাউল ইসলাম, আব্দুল কুদ্দুস, কামাল জাহাঙ্গির মিয়া, আব্দুল করিম, আবুল কালাম আজাদ ছোটন প্রমুখ।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কনভেনিং কমিটির সভাপতি আতিকুর রহমান খান, কনভেনিং কমিটির সদস্য সচীব সাবেক কাউন্সিলার সেলিম চৌধুরী, কনভেনিং কমিটির সদস্য কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম, নতুন কমিটিন প্রেসিডেণ্ট ইয়াফর আলী, সেক্রেটারী শাহানুল খান, কোষাধ্যক্ষ এলাইছ মিয়া মতিন।

মূলতঃ তারা পাঁচটি বিষয়কেকে প্রাধান্য দিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। সহযোগীতা তথা কারি ইন্ডাষ্ট্রির বিভিন্ন সমস্যা গুলোকে চিহ্নিত করা এবং শেয়ার করা, সর্বক্ষেত্রে ক্যাটারারর্সদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, ব্যবসার নতুন নতুন দিক উম্মেচন করা, ব্যবসার চ্যালে গুলো তুলে ধরা, দৈনন্দিন সহযোগীতা তথা কারি ব্যবসার উন্নয়নে প্রয়োজনে উপদেশ এবং আইনী সহযোগীতা ব্যবস্থাপনা এবং দক্ষতা বিষয়ে সহযোগীতা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026