রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫

নরফলক এন্ড নরউইচ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ফুটবল টুর্নামেন্ট আগামী ৭ই জুন

নরফলক এন্ড নরউইচ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ফুটবল টুর্নামেন্ট আগামী ৭ই জুন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের নরফলক এন্ড নরউইচ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে প্রতিবছরের মত এবারও ফুটবল টুর্নামেন্টের অয়োজন করা হয়েছে।

আগামী ৭ই জুন রবিবার সকাল ১০:৩০ মিনিটের সময় বৌত্রোপপার্ক নরউইচ এ অনুষ্টিত হবে এবং পুরস্কার বিতরণী অনুষ্টান আগামী ১৪ই জুন রবিবার স্থানীয় আলী তান্দুরী রেস্টুরেন্টে রাত ১২ টার সময় অনুষ্টিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

গতকাল টুর্নামেন্টের ১২টি দলের ম্যানেজার বৃন্দের উপস্থিতিতে ড্র অনুষ্টিত হয়। ড্র করে দুই গ্রুপে বিভক্ত করে গ্রুপ এ রেড রাইডার, শাপলা ইউনাইটেড, প্লাটিনাম ৫, বুলেট ফায়ার, হল্ট ইউনাইটেড, পান সুটারস এবং গ্রুপ বি তে স্পাইস লৌঞ্জ, ওয়েম টাইগার্স, নরউইচ ডেভিড, জিটি৫, গুয়া পান ও সামসুল ব্রাদার্স প্রত্যেক প্রত্যকের মোকাবেলা করে চার টিম সেমি ফাইনালে উত্তিন্ন হবে বলে জানা যায়।

উক্ত খেলায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নরফলক ও নরউইচ এর বাংলাদেশী কমিউনিটির স্থানীয় সকলকে উপস্থিত থাকার জন্য এসোসিয়েশনের সভাপতি ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মহাব্বত শেখ এবং সাধারণ সম্পাদক ইফতেকার আলম মুকুল এবং যুগ্ম সম্পাদক সৈয়দ রাসেল আহমদ অনুরোধ জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025