সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৭

মোদির আগে ঢাকায় পৌঁছেছেন মমতা

মোদির আগে ঢাকায় পৌঁছেছেন মমতা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুত্বপূর্ণ সফরসঙ্গী দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরই মধ্যে ঢাকাপৌঁছেছেন। গতকাল রাত সাড়ে ৮টায় তিনি কলকাতা থেকে ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এমপি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পররাষ্ট্র দপ্তরের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক বদিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার নরেন্দ্র মোদি ঢাকায় পৌঁছলে তার সফর শুরুর একদিন আগেই মমতা চলে এলেন। অবশ্য আজ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে সন্ধ্যায় তিনি কলকাতা ফিরে যাচ্ছেন। মমতার সঙ্গে তার রাজ্যের মুখ্য সচিবসহ ৫ কর্মকর্তাও ঢাকায় এসেছেন। তারা র‌্যাডিসন হোটেলে উঠেছেন।

প্রধানমন্ত্রী মোদি নিজে এবং তার অন্য সফরসঙ্গীদের জন্য হোটেল সোনারগাঁওয়ে রাষ্ট্রীয় আয়োজন রয়েছে। সেখানে মমতাও থাকতে পারতেন। কিন্তু তিনি রাজি না হওয়ায় তার জন্য পৃথক আয়োজন করা হয়েছে। সফর-সংশ্লিষ্টরা বলছেন, ঢাকায় মোদি ঐতিহাসিক সীমান্ত চুক্তি অনুসমর্থনের একটি দলিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করবেন। ওই আয়োজনে মমতা ব্যানার্জিও উপস্থিত থাকতে পারেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026