বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩

লন্ডনে এইডেড হাই স্কুলের পূর্নমিলনী ২০১৫ আগামীকাল রোববার

লন্ডনে এইডেড হাই স্কুলের পূর্নমিলনী ২০১৫ আগামীকাল রোববার

শীর্ষবিন্দু নিউজ: সিলেটের প্রাচীনতম বিদ্যাপিঠ দি এইডেড হাই স্কুলের পূর্নমিলনী ২০১৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রোববার এক বিশাল পরিসরে।

ইস্ট লন্ডনের কর্মাশিয়াল রোডে অবস্থিত ম্যালবারী স্কুল ব্যংকুয়েটিং হলে অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। এইডেড স্কুলের সকল প্রবাসী ছাত্রদের উপস্থিত থাকতে আহবায়ক কমিটির পক্ষ থেকে আহবায়ক মাহমুদ হাসান এমবিই আহবান জানিয়েছেন।

এইডেড স্কুলের ইতিহাসে প্রবাসে এ ধরনের আয়োজন সত্যিকার অর্থেই একটি ইতিহাস। আর তাই সকল প্রাক্তন ছাত্রদের এই ঐতিহাসিক মিলন মেলায় উপস্থিত থেকে অনুষ্ঠান স্বার্থক করতে আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত ও দু দেশের জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে অনুষ্টান শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। এরমধ্যে দুপুরে নামাজের বিরতি ও দুপুরের খাবারসহ চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্টানের শুরুতে থাকবে অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য। থাকবে সাবেক ছাত্রদের ফেলে আসা পুরনো দিনের স্মৃতিচারণ। অনুষ্টানে শেষে থাকবে রাফেল ড্র। যেখানে সহজেই জিতে নেয়া যাবে অনেক আকর্ষনীয় পুরস্কার।

দি এইডেড হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেন এক ভিডিও বার্তায় বলেন:

[youtube id=”1CIgqdO1lBI” width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026