বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৪৭

একই সাথে ৫ সন্তানের জন্ম

একই সাথে ৫ সন্তানের জন্ম

 

 

 

 

 

 

 

 

 

দুনিয়া জুড়ে ডেস্ক: চেক প্রজাতন্ত্রে রোববার প্রথমবারের মতো একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হয়েছে। রোববার বিবিসি অনলাইন এক প্রতিবেদনে বলা হয়েছে, মা আলেকজান্ডার কিনোভা (২৩) ও তার পাঁচ সন্তানই সুস্থ আছে। পাঁচ নবজাতকের চারটি ছেলে ও একটি মেয়ে। সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়। তারা এখন হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে রয়েছে।

কিনোভা অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথমে ভেবেছিলেন, তিনি জমজ সন্তানের মা হচ্ছেন। এরপর গত মার্চে জানতে পারেন তিনি চার সন্তানের মা হতে যাচ্ছেন। এপ্রিলে সেটা পাঁচজনে দাঁড়ায়। কিনোভার এর আগে একটি ছেলে সন্তান জন্ম দেন।

দেশটির রাজধানী প্রাগে মা ও শিশু পরিচর্যা কেন্দ্রের একজন চিকিৎসক জানান, কোনো রকম অসুবিধা ছাড়াই এই পাঁচ শিশুর জন্ম হয়। ছেলে চার শিশুর নাম হচ্ছে ড্যানিয়েল, মাইকেল, এলেক্স ও মার্টিন। মেয়েটির নাম রাখা হয়েছে তেরেকা।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026