বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯

শেখ হাসিনার যুক্তরাজ্য সফর প্রতিহত করতে যুক্তরাজ্যে বিএনপির প্রস্ততি সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার যুক্তরাজ্য সফর প্রতিহত করতে যুক্তরাজ্যে বিএনপির প্রস্ততি সভা অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন যুক্তরাজ্য সফর প্রতিহত করতে প্রস্তুতি সভা করেছে যুক্তরাজ্য বিএনপি। সোমবার (৮ জুন) পুর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির নবনির্বাচিত সভাপতি এম এ মালেক।

আগামী ১২ জুন এক ব্যক্তিগত সফরে লন্ডন আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তুতি সভায় সংগঠনের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের সঞ্চালনায় বক্তারা বলেন, ৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন ।

বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালেক বলেন, ভোটারবিহীন একটি নির্বাচনের মধ্যে দিয়ে জনগনের ম্যান্ডেট না দিয়ে রং হেডেড শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করেছেন। তিনি মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে দেশে বাকশালের শাসন চালিয়ে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছেন। তাই ব্রিটেনের মতো গণতান্ত্রিক দেশে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা অবাধ বিচরণ করতে দিতে পারি না। তাকে যেকোন মুল্যে প্রতিহত করা হবে।

এম এ মালেক সকল নেতাকর্মীদের এজন্য সজাগ থাকার আহ্বান জানান। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে প্রতিহতের আহ্বান জানিয়ে যুক্তরাজ্য বিএনপির সাধারণ কয়ছর এম আহমেদ বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসে বাংলাদেশের মানুষ আজ দিশেহারা। পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হচ্চেছ, মানুষ বিনা বিচারে জেল খাটছে, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হচ্চেছ, বিরোধী দলের নেতাকর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে। তাই দেশ ও গণতন্ত্র বাঁচাতে এ সরকারতে ক্ষমতা থেকে বিদায় করতে হবে।

গণতন্ত্রের সুতিকাগার ব্রিটেনের মাটিতে আমরা তাকে স্বাগত জানাতে পারি না। ব্রিটেনের যেখানেই হাসিনা যাবেন, সেখানেই তাকে প্রতিহত করা হবে। সভায় বাকশালীদের দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করা ও শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত ও উজ্জীবিত হয়ে আওয়ামীলীগ নেতা আব্দুল গফফারের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক আওয়ামীলীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

সভায় যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপার্সন তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার আব্দুস সালামসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তরুণ দল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026