নিউজ ডেস্ক: যুবলীগ ওয়েলস শাখার নব নির্বাচিত সভাপতি সাবেক ছাত্র নেতা,তাজপুর কলেজের সাবেক ভিপি সেলিম আহম্মদ এবং সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন সাবেক ছাত্র নেতা মফিকুল ইসলাম। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন, ওয়েলস যুব লীগের সভাপতি জয়নাল উদ্দিন আহম্মেদ শিবুল, সভা পরিচালনা করেন সদস্য সচিব রকিবুর রহমান।
সম্মেলন উদ্বোধন করেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ। সম্মানিত অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সাধারন সম্পাদক সেলিম আহম্মদ খান, যুবলীগ নেতা জামাল খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন:- যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য মকিছ মনসুর আহম্মেদ,ওয়েলস যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা,সভাপতি বর্তমান ওয়েলস আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক ছাত্র নেতা এম এ মালিক, সহ সভাপতি এস রহমান মধু,যুগ্ন সম্পাদক গোলাম মর্তুজা,ম্িল্লক মোসাদ্দেক, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন,কিছলু আহম্মেদ, নিউ পোর্ট আওয়ামীলীগ সভাপতি শেখ মোহাম্মদ তাহির উ্ল্লাহ।
আরো বক্তব্য রাখেন:- সাবেক রাজ নগর ছাত্রলীগের সভাপতি ও ওয়েস যুবলীগের সহ সভাপতি শাহজাহান খান,সেলিম আহম্মদ,মুহিবুর রহমান,ফখরুল ইসলাম,শামীম আহম্মদ,ফেরদৌস রহমান,এবি রুনেল, মফিকুল ইসলাম ,আবুল কালাম মুমিন,লিলু মিয়া, আসাদ মিয়া জুয়েল মিয়া এবং মাসুম আহম্মেদ, সেলিম চৌধুরী, প্রমুখ।